চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ ছন্দপতন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ২৮, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের দেয়া বড় লক্ষ্যের সামনে সাবলীল শুরুর পর হঠাৎ ছন্দপতন বাংলাদেশের ইনিংসে। দশম ওভারে জাসপ্রিত বুমরার জোড়া শিকার শেষ প্রস্তুতি ম্যাচে কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে মাশরাফীর দলকে। ভেতরে ঢোকানো বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ২৫ রান করা সৌম্য। ক্রিজে এসে প্রথম বলেই বোল্ড হন আরেক বাঁহাতি সাকিব আল হাসান। ভারতীয় পেসার জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা।

কোমরের নিচের অংশে ব্যথা থাকায় প্রস্তুতি ম্যাচে খেলছেন না তামিম ইকবাল। আর তাতে দেখা যায় ওপেনিং জুটিতে নতুনত্ব। ভারতের দেয়া ৩৬০ রানের পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জে নামেন সৌম্য সরকার ও লিটন দাস। শুরুটাও মন্দ হয়নি। ওপেনিং জুটিতে এসেছে ৪৯ রান। তবে ২ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ছন্দপতন টাইগারদের ইনিংসে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ৬২ রান। লিটনের সঙ্গে জুটি বেধেছেন মুশফিকুর রহিম।

সকাল সর্বদাই দিনের সঠিক পূর্বাভাস দেয় না। এই আপ্তবাক্যটি বাংলাদেশের বেলায় মিলে গেল পুরোপুরি। ২২ ওভার পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যানদের আটকে রাখা গেলেও শেষপর্যন্ত কার্ডিফের মেঘলা আকাশে তারা রানের বৃষ্টি ঝরিয়েছে লোকেশ রাহুল (১০৮) ও মহেন্দ্র সিং ধোনির (১১৩) সেঞ্চুরিতে।

বিশ্বকাপের আগে কার্ডিফে শেষ প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলির দল তোলে ৭ উইকেট হারিয়ে ৩৫৯ রান।

সাকিব আল হাসান ও রুবেল হোসেন নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাব্বির রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারতবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উদ্বোধনীতে স্টেইনকে পাচ্ছে না প্রোটিয়ারা

পরবর্তী

নেত্রীর সম্মানে ৩০ টাকা দামের ইফতার করলো বিএনপি

পরবর্তী

নেত্রীর সম্মানে ৩০ টাকা দামের ইফতার করলো বিএনপি

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন

সর্বশেষ

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT