ভিসা জটিলতায় কম যাত্রী নিয়ে উড়েছে দুটি হজ ফ্লাইট

ভিসা জটিলতায় বিমান এবং সাউদিয়ার দুটি হজ ফ্লাইট কম যাত্রী নিয়ে জেদ্দা গেছে। বিমানমন্ত্রী আশঙ্কা করেছেন নির্ধারিত সময়ে ভিসা না হলে ভবিষ্যতে ক্যাপসিটি লস আরও বাড়তে পারে। তবে ধর্ম সচিব এ আশঙ্কা নাকচ করে বলেছেন, এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার জনের ভিসার আবেদন করা হয়েছে। হজে গেছেন ১৪ হাজার জনের বেশি।
জানা গেছে, সরকারি বেসরকারি মিলে এখনও পর্যন্ত বিমান এবং সাউদি এরাবিয়ান এয়ারলাইন্স ৪০টি ফ্লাইটে প্রায় ১৪ হাজার হজযাত্রী পরিবহন করেছে। বিমানমন্ত্রী বলেছেন, দুটি ছাড়া সব ফ্লাইটই পূর্ণ যাত্রী নিয়ে উড়েছে।
এই পরিস্থিতিতে আশকোনা হজ ক্যাম্পে আসেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, ধর্মসচিব এবং বেসরকারি হজ এজেন্টদের সংগঠন হাবের মহাসচিব।
তবে এখন পর্যন্ত ব্যবস্থাপনা নিয়ে কোন অভিযোগ নেই হজযাত্রীদের। বরং অনেকেই নির্বিঘ্নে হজে যেতে পেরে খুশি।
এবার ভিসা অনলাইনে হওয়ায় হজে যাওয়ার সময় পাসপোর্টের সাথে ভিসার প্রিন্ট করা কপি সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে হজ অফিস।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:






