হজযাত্রী পরিবহণ নিয়ে সংকট কাটেনি। যাত্রী অভাবে শুক্রবারও বিমানের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এর পাশাপাশি যুক্ত হয়েছে রিপ্লেসমেন্টের নামে হজযাত্রীদের হয়রানি। সময় যতো এগিয়ে আসছে হজযাত্রীদের ব্যক্তি পর্যায়ের ভোগান্তি স্পষ্ট হচ্ছে।
বাবা মাকে এহরামের কাপড় পড়িয়ে লালমনির হাটের কলেজ শিক্ষক মারুফ হাসান গত পরশু বাড়ি থেকে হজ ক্যাম্পে এসেছেন। একদির পর আজ জানতে পেরেছেন বাবার ভিসা হয়েছে মার হয়নি। মা রোকেয়া বেগম এখনো আশা করে আছেন রোববারে ভিসা হলে একাই সৌদী আরব যেয়ে স্বামীর সাথেই কাবা শরীফ তওয়াফ করবেন।
একই অবস্থা পঞ্চগড়ের কৃষক আখতার উদ্দিনের। স্ত্রী জরিনা খাতুনকে সাথে নিয়ে যেতে হজ ক্যাম্পে দারে দারে ঘুরছেন তিনি। হজ অফিস এবং হাব বলছে এসব প্রতারক এজেন্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এয়াপোর্টে আগুন লাগার ঘটনায় কোন হজ যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি।
বিস্তারিত দেখুনি ভিডিও রিপোর্টে:








