মঙ্গলবারের সন্ধ্যা। চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হচ্ছে সাবেক হকি খেলোয়াড় ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহর সাক্ষাৎকার। জীবন কত অদ্ভুত; ওই সন্ধ্যাই রহমতউল্লাহর ‘শেষ’ সন্ধ্যা হয়ে হাজির হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।
বিকেলে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে অসুস্থ বোধ করলে তাকে বিএসএমএমইউতে নেয়া হয়। চিকিৎসকরা পর্যবেক্ষণের পর মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
খেলোয়াড়ি জীবনে আবাহনীর হয়ে মাঠ মাতিয়েছেন। জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। খেলা ছেড়েও হকির সঙ্গে জড়িয়ে ছিলেন।
ভিডিও রিপোর্ট:







