চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হকিংকে শ্রদ্ধা জানিয়ে তোপের মুখে নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোক প্রকাশের সঙ্গে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বের তাবড় ব্যক্তিত্বরা। শোক প্রকাশ করেন ফুটবলার নেইমারও। কিন্তু শোক প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েন ব্রাজিলিয়ান তারকা। শিকার হন ব্যাপক গালিগালাজেরও।

বুধবার হকিংয়ের মৃত্যুতে শ্রদ্ধা জানান নেইমার। এসময় হুইলচেয়ারে বসে বাথিং স্যুট পরে একটি ছবি দেন পিএসজি তারকা। তার নিচে হকিংয়ের একটি অনুপ্রেরণামূলক উক্তিও লেখেন। উল্লেখ্য, মোটর নিউরন রোগে আক্রান্ত হয়ে ব্রিটিশ পদার্থবিদ হকিংয়ের জীবনের বেশিরভাগ সময় কেটেছে হুইলচেয়ারে বসেই।

সম্প্রতি ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর কয়েক সপ্তাহ হুইলচেয়ারে বসে কাটিয়েছেন নেইমার। হকিংকে শ্রদ্ধা জানানোর টুইটে সেই ছবি পোস্ট করার পরই ওঠে নিন্দার ঝড়।

নেইমারের টুইটের নিচে এক ফুটবল ভক্ত লেখেন, ‘কোন আক্কেল নেই, নীতি নেই, সমবেদনাও নেই। নেইমার নিঃস্ব হয়ে যাক।’

বিখ্যাত স্পোর্টস ওয়েবসাইট ন্যাটে স্পোর্টসের এডিটরের রসিক টুইট, ‘নেইমার মনে হয় হঠাৎ শুনেছেন, কোন বিখ্যাত ব্যক্তি মারা গেছেন, যিনি হুইলচেয়ারে বসতেন। আর ভেবেছেন, আমিও একজন বিখ্যাত ফুটবলার যে এখন হুইলচেয়ারে সময় কাটাচ্ছি। ওই মানুষটার সেই জীবন এখন আমি কাটাচ্ছি, যে আবার বিখ্যাত ফুটবলার নেইমার।’

আরেকজনের টুইট, ‘নেইমারের এই ক্ষণস্থায়ী হুইলচেয়ারের জীবন হকিংয়ের সেই জীবনের তুলনায় কিছুই না।’

ট্যাগ: নেইমারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদার জামিন স্থগিতের আদেশ অনুযায়ী এবার রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল

পরবর্তী

জঙ্গি আতঙ্ককে সঙ্গী করে ৯ ঘণ্টার যাত্রা শেষে সিলেটে বিমানের ফ্লাইট

পরবর্তী

জঙ্গি আতঙ্ককে সঙ্গী করে ৯ ঘণ্টার যাত্রা শেষে সিলেটে বিমানের ফ্লাইট

খালেদাকে মুক্ত করেই নির্বাচনে যাবে বিএনপি: নজরুল 

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT