চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হইচইয়ে প্রথমবার মেহজাবীন-অর্ষা, নিপুণ জানালেন বিস্তারিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২২
বিনোদন
A A

সমাজের ভিন্ন দুই স্তরের দুই নারী, দুজনের নামই সাবরিনা। এই দুই সাবরিনার গল্প বলার মাধ্যমে সমাজের সকল নারীর অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে হইচই অরিজিনাল ওয়েব সিরিজ ‘সাবরিনা’ তে। এরমাধ্যমে প্রথমবার প্লাটফর্মটি কাজ করতে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী ও নাজিয়া হক অর্ষা।

সিরিজটি নিয়ে বিস্তারিত জানাতেই মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ‘সাবরিনা’ নিয়ে বিস্তারিত তুলে ধরেন নির্মাতা আশফাক নিপুণ। সবার উপস্থিতিতে সিরিজটির টিজারও রিলিজ করা হয়।

নারীকেন্দ্রিক এই গল্পের টিজার রিলিজের জন্য ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে বেছে নেয়া হয়েছে বলে জানান নিপুণ।  টিজারের শুরুতে দুই সাবরিনাকে পর্দায় দেখা যায়। পরবর্তীতে এটি যে প্রকৃতপক্ষে আমাদের সমাজের প্রতিটি নারীর গল্প, সেটিই তুলে ধরা হয়। টিজার থেকে নিশ্চিত হওয়া যায় যে সুচারু নির্মাতা আশফাক নিপুণ ওয়েব সিরিজের প্রচলিত ধারা ভেঙে একটি প্রতিশ্রুতিশীল গল্প বলার চেষ্টা করেছেন।

সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী এবং সৈয়দ জামান শাওন।

নির্মাতা আশফাক নিপুণ জানান, “আমার কাছে সব সময়েই সামাজিক প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং দর্শকদের মনে প্রভাব বিস্তার করে এমন গল্প বলা খুব গুরত্বপূর্ণ। অনেকগুলো কারণে সাবরিনা আমার কাছে বিশেষ কিছু। প্রথমত, নারীকেন্দ্রিক একটি গল্প বলা যা ওয়েব সিরিজের জগতে খুব বেশি প্রচলিত নয়, কেন্দ্রীয় চরিত্রে শক্তিমান দুই অভিনয়শিল্পীকে পাওয়া আর হইচই এর সাথে আবারও কাজ করা তো আছেই। আমার বিশ্বাস দর্শক এর আগে হইচই এ আমার কাজগুলো যেভাবে সাদরে গ্রহণ করেছে, এবারও তার ব্যতিক্রম হবে না। দর্শক এবার সাবরিনাকে কীভাবে গ্রহণ করে তা দেখতে আমি মুখিয়ে আছি।”

সাবরিনা ওয়েব সিরিজ এবং এর মাধ্যমে হইচই এর সাথে প্রথমবার কাজ করা প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, “সাবরিনা আমাদের সামাজিক প্রেক্ষাপটের বাস্তব চিত্র তুলে ধরেছে। এই সিরিজটি দর্শকদের কাছে পৌঁছে দেয়া প্রয়োজন। অভিনয়শিল্পী হিসেবে আমি সব সময়ই একজন নারীর অনুভুতিকে প্রাধান্য দেয় এমন চিত্রনাট্যে কাজ করতে চাই। সাবরিনাতে এমন একটি গল্প বলা হয়েছে যা প্রক্রিতপক্ষে শুধু একজন নারী নয় বরং আমাদের সমাজের সব নারীর গল্প। হইচই এবং আশফাক নিপুণকে ধন্যবাদ আমাকে এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে ভাবার জন্য। হইচই এর সাথে এটি আমার প্রথম কাজ। এটি আমার জন্য একটি চমৎকার অভিজ্ঞতা ছিল। আমি দর্শকদের অভিব্যক্তি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি দর্শকদের সিরিজটি ভাল লাগবে।”

Reneta

ঘটনাক্রমে নাজিয়া হক অর্ষারও হইচই এর সাথে এটি প্রথম কাজ। তিনি বলেন, “সাবরিনাকে কাজ করা একটি দারুণ অভিজ্ঞতা ছিল। গল্পটি মানবিক আবেগকে নাড়া দেয়ার মত। অনেক কিছু শেখার ছিল আমার জন্য। এমন একটি গুরুত্বপূর্ণ সিরিজে কাজ করতে পারার সুযোগ করে দেয়ার জন্য আশফাক নিপুণ এবং হইচইকে ধন্যবাদ। অবশেষে হইচই এ আমার অভিষেক হল। দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।”

ঘোষণার পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল সাবরিনা। অবশেষে এই মার্চে সিরিজটি রিলিজ করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্ষাআশফাক নিপুণইন্তেখাব দিনারইয়াশ রোহানওয়েব সিরিজডা. এজাজনাদের চৌধুরীনারী দিবসফারুক আহমেদমনির খান শিমুলমেহজাবীনরুনা খানলিড বিনোদনসিনেমাহইচইহাসান মাসুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় জীবন রক্ষাকারী আরেকটি ওষুধের সন্ধান

পরবর্তী

আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

পরবর্তী

আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

বঙ্গবন্ধুর নির্দেশনা অনুযায়ী অসহযোগ আন্দোলনে যোগ দেয় সকল স্তরের মানুষ

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT