চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হইচইয়ের নতুন সিজনে বাংলাদেশের পাঁচ নির্মাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

চার বছর পূর্ণ করে পঞ্চম বর্ষে পা রাখলো পশ্চিম বাংলার সবচেয়ে আলোচিত ওটিটি প্লাটফর্ম হইচই। সে উপলক্ষে শুক্রবার দিলো নতুন ঘোষণা। একঝাঁক নতুনত্ব আর চমক নিয়ে হাজির হচ্ছে এই ডিজিটাল প্লাটফর্ম।

এদিন বিকেল সাড়ে চারটায় একসঙ্গে ২০ টি আসন্ন অরিজিনালস ওয়েব সিরিজের ঘোষণা দিলো হইচই। রহস্য, রোমাঞ্চ, প্রেম, হাস্যরস- বিনোদনের সব রসদ মজুত থাকবে এই অরিজিনালসগুলোতে। পুরোনো সিরিজের নতুন সিজন যেমন আসছে, তেমন একদম আনকোড়া সিরিজও রয়েছে এই ২০ অরিজনিনালসের তালিকায়। তারমধ্যে পাঁচটি কন্টেন্ট নির্মাণ করবেন বাংলাদেশের পাঁচ নির্মাতা।

এরমধ্যে আছে ‘তাকদীর’ খ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর নতুন ওয়েব সিরিজ ‘কারাগার’, ‘মহানগর’ খ্যাত নির্মাতা আশফাক নিপুণ এর ‘সাবরিনা’, ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ‘বোধ’, ‘একাত্তর’ খ্যাত তানিম নূর এর ‘কাইজার’ এবং শংখ দাশগুপ্তের ‘বলি’।

নিজের নতুন ওয়েব সিরিজ ‘কারাগার’ সম্পর্কে ধারণা দিতে গিয়ে শাওকী বলেন, কারাগারের গল্পটা একটা রহস্যময় সেল নিয়ে। ৫০১ নম্বর সেই রহস্যময় সেল। যে সেলটি গত ৫০ বছর ধরে বন্ধ। কিন্তু এই সেলে ঘুম ভাঙে একজন রিপ ভেন উইঙ্কেল এর। যে দাবী করে, সে অমর। সে দাবী করে ২০০ বছর ধরে সে জেলে আছে। সেল নম্বর ৫০১, এবং এই মিস্ট্রিম্যানের হিস্ট্রি নিয়ে ওয়েব সিরিজ ‘কারাগার’ এর গল্প।

সাবরিনা নিয়ে আশফাক নিপুণ বলেন, সাবরিনা এমন একজন, যাকে সবাই পেতে চায়। আবার তাকে ভয়ও করে। কেই সাবরিনা? সে কি এমন কিছু জানে, যেটা জানলে অনেকের বড় বড় ক্ষতি হয়ে যাবে? তার কি অলৌকিক কোনো ক্ষমতা আছে? নাকি সে আমার আপনার পাশের বাসার মতো কেউ?

অন্যদিকে বিজ্ঞাপন নির্মাতা শংখ দাশগুপ্ত প্রথমবারের মতো নির্মাণ করছেন ওয়েব কন্টেন্ট। নাম ‘বলি’। এর শুটিং চলছে কুয়াকাটায়। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

Reneta

অমিতাভ রেজার ‘বোধ’ ওয়েব সিরিজটির গল্প নিয়ে ইঙ্গিত দেয়া হয় এভাবে, অবসর নেয়ার পর একজন বিচারক যদি তার ভুল বুঝতে পারেন, তখন কি তার আর কিছু করার থাকে? বোধ যদি ঠিক সময়ে না হয়, তাহলে কি তার দাম থাকে?

এছাড়াও রয়েছে হোমিসাইড ডিটেকটিভ কাইজার চৌধুরী। পেশায় পুলিশ এই গোয়েন্দা আবার রক্ত দেখলেই ভয় পান। তাকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন ‘কন্ট্রাক্ট’ খ্যাত তানিম নূর। যার সিরিজটির নাম ‘কাইজার’।

শুক্রবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে হইচই কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালের মধ্যে ১০০টি অরিজিন্যাল কনটেন্ট তৈরির লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে তারা। আগামী দিনে হইচইয়ের পরিসর আরও বাড়ছে।

সৃজিত মুখোপাধ্যায়, অঞ্জন দত্তের মতো পরিচালকদের ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারও যেমন হবে এই ওটিটি প্লাটফর্মে, তেমনই হইচইয়ের ৬০০ সিনেমার তালিকাও আরও বাড়ছে আগামিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ রেজাআশফাক নিপুণওয়েব সিরিজকাইজারকারাগারচঞ্চল চৌধুরীতাকদীরতানিম নূরবোধমহানগরলিড বিনোদনশংখ দাশগুপ্তশাওকীসাবরিনাহইচই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উপস্থাপনায় পাঁচ বছর: জয় বললেন, ‘ফাঁকা মাঠে গোল দিয়েছি’

পরবর্তী

জবাব দিবো সিনেমার পর্দায়: আত্মবিশ্বাসী পরীমনি

পরবর্তী

জবাব দিবো সিনেমার পর্দায়: আত্মবিশ্বাসী পরীমনি

একদিনে ১৮৯ ডেঙ্গু রোগী ভর্তি

সর্বশেষ

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT