বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তির ৭৮৭ ড্রিমলাইটার উড়োজাহাজ ‘হংস বলাকা’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এ উড়োজাহাজ পরিদর্শন করেন তিনি। দ্বিতীয় ড্রিমলাইনারটি দিয়ে লন্ডন, দাম্মাম ও ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম উড়োজাহাজটি চালাতে অন্যান্য বিমানের তুলনায় শতকরা ২০ ভাগ জ্বালানি সাশ্রয় হবে। এতে ২৭১টি আসন রয়েছে।
১০ ডিসেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে হংস বলাকা। এর মাধ্যমে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৫টি।







