হংকং আইন পরিষদের নির্বাচনে গণতন্ত্রপন্থীরা জয় লাভ করেছে। রোববারের
নির্বাচনে নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করা গণতন্ত্রপন্থীদের পক্ষে ৫৮
শতাংশ ভোট পড়ে। যা ২০০৮ সালের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।
গণতন্ত্রপন্থী এ
তরুণ প্রজন্মের নেতারা হংকং-এ চীনা শাসনের পরিবর্তে স্বায়ত্তশাসনের পক্ষে।
দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন স্বাধীনতাপন্থী আন্দোলনের অন্যতম নেতা নাথান ল। ‘হংকংয়ের আইন পরিষদ’ নিজস্ব অঞ্চলের আইন ও বাজেট প্রণয়ণের ক্ষমতা রাখে।
চীনে কমিউনিষ্ট শাসন ব্যবস্থা বলবৎ থাকলেও হংকংয়ে পুঁজিবাদী ব্যবস্থা চালু রয়েছে। মূলত হংকংকে শান্ত রাখতেই চীনে ‘এক দেশ দুই নীতি’ পদ্ধতি চালু রয়েছে।
২০১০ সালে পাস হওয়া সংবিধান অনুযায়ী ৭০ আসনের হংকংয়ের আইন পরিষদের ৩৫ আসনে প্রতিনিধিরা সরাসরি ভোটারদের ভোটে পাস করে আসেন।
স্বাধীনতাপন্থীদের ভোট বাড়ায় চীনপন্থী বর্তমান প্রধানমন্ত্রী সিওয়াই লিউং এর দ্বিতীয়বার ক্ষমতায় বসার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসলো।







