চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় ২ জেলায় নিহত ৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, গাইবান্ধা, জনপদ, রাজশাহী
A A

সড়ক দুর্ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীতে দুইজন এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে মা-মেয়েসহ দুইজন নিহত হয়েছেন।

রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীতে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

গোদাগাড়ী মডেল থানার ওসি খায়রুল ইসলাম জানান, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ী মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপভ্যান। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই ব্যক্তি নিহত এবং অন্য দুইজন আহত হয়।

ওসি জানান, পিকআপভ্যানটি চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাচ্ছিল। সড়কের পাশে ট্রাক রেখে চালক ও হেলপার পাশের হোটেলে নাস্তা করছিলেন। এ ঘটনায় পিকআপটি দুমড়ে মুচড়ে গেছে।

গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পথচারী মা-মেয়ে নিহত হয়েছেন। এতে অন্তত ৫ বাসযাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার অবিরামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Reneta

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের মৃত খোকা মিয়ার স্ত্রী রাহেলা বেগম (৭০) ও মেয়ে শেফালী বেগম (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। পথে অভিরামপুর এলাকায় বিপরীতমুখী বাঁশবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস উল্টে অন্তত ৫ যাত্রী আহত হন। এসময় বাসের নীচে চাপা পড়ে পথচারী শেফালী বেগম ঘটনাস্থলেই নিহত হয়।

গুরুতর আহত শেফালী বেগমের মা রাহেলা বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, চালক-হেলপার পালিয়ে গেলেও বাস-ট্রাক দুটি আটক করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাইবান্ধার গোবিন্দগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ের যতো আয়োজন

পরবর্তী

ডিজিটাল পদ্ধতির কারণে দুর্নীতি কমছে: প্রধানমন্ত্রী

পরবর্তী

ডিজিটাল পদ্ধতির কারণে দুর্নীতি কমছে: প্রধানমন্ত্রী

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে গণধর্ষণের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT