চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল পদ্ধতির কারণে দুর্নীতি কমছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের কারণে মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি দুর্নীতিও কমছে। 

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগে সবকিছু ছিল অ্যানালগ, ‘আমরা ক্ষমতায় আসার পর সব ডিজিটাল করে দিয়েছি। এর মাধ্যমে মানুষের জীবনমানের যেমন উন্নয়ন হচ্ছে। পাশাপাশি দুর্নীতিও কমানো যাচ্ছে। এখন মানুষের আর কোনো কাজের জন্য এখানে সেখানে ঘুরতে হয় না। অনলাইনেই মানুষ সবকিছু করে ফেলতে পারছে।’

আজকের বাংলাদেশ সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, ‘স্কুল থেকে ছেলে-মেয়েদের এ বিষয়ে শিক্ষা দেয়া হচ্ছে। এ বিষয়ে কেউ আর অজানা নয়। আইসিটি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা।’

মুজিববর্ষেই বাংলাদেশের সকল ঘরে আলো জ্বালবো মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘৬৪ জেলার মধ্যে আজ ৪০টা জেলা শতভাগ বিদ্যুতের আওতায় আসলো। আর উপজেলাগুলোর মধ্যে ৪১০টি এখন শতভাগ বিদ্যুতের আওতায়। দেশের ৯৬ ভাগ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। মুজিববর্ষের মধ্যেই আমরা শতভাগ বিদ্যুতের আওতায় আসবো।’

উন্নয়নের নানা চিত্র তুলে ধরে তিনি আরও বলেন: ‘১৯৯৬ সালে ফোন করলেও ১০ ধরলেও ১০ টাকা। আর এখন অনেক স্বল্প মূল্যে মানুষ কথা বলতে পারে। ১৬ কোটি মানুষের দেশে ১৩ কোটি সিম ব্যবহার করা হয়। ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ২ থেকে তিনটা ফোন ব্যবহার করছে। মানুষের জীবনমান উন্নত হচ্ছে। আমরা চাকরির জন্য ছুটবো না। নিজেরা চাকরি দেবো। সে ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। আত্মমর্যাদাশীল জাতি হিসেবে যেনো আমরা গড়ে উঠতে পারি সেদিকে লক্ষ্য রাখছি।’

ট্যাগ: ডিজিটাল পদ্ধতিদুর্নীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সড়ক দুর্ঘটনায় ২ জেলায় নিহত ৪

পরবর্তী

রাজধানীতে গণধর্ষণের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

পরবর্তী
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে গণধর্ষণের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

করোনা ভাইরাস-বাংলাদেশি আক্রান্ত

সিঙ্গাপুরে আরেক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT