চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় সন্তানসহ নিহত প্রোটিয়া নারী ক্রিকেটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সড়ক দুর্ঘটনায় সন্তানসহ নিহত হয়েছেন সাউথ আফ্রিকা জাতীয় দলের সাবেক এক নারী ক্রিকেটার। নিহত ক্রিকেটারের নাম এলরিসা থিউনিসেন, বয়স ২৫ বছর।

আগামী মে মাসের ২ তারিখ ২৬ বছর পূর্ণ করতেন থিউনিসেন। তার আগেই অপ্রত্যাশিতভাবে নিভে গেল জীবনপ্রদীপ। গত ৫ এপ্রিল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

২০১৩ সালে সাউথ আফ্রিকা জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিলেন থিউনিসেন। জায়গা পেয়েছিলেন প্রোটিয়া নারী দলের বিশ্বকাপ একাদশেও।

একই বছর বাংলাদেশ নারী দলের বিপক্ষে সাউথ আফ্রিকা ইমার্জিং একাদশের হয়ে একটি একদিনের ম্যাচে খেলেন এবং তাতে তিন উইকেট পেয়েছিলেন। প্রোটিয়াদের হয়ে সেটিই ছিল থিউনিসেনের শেষ ম্যাচ।

সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ) জানিয়েছে, নর্থ ওয়েস্টের স্টিলফন্টেইনে এক মোটর গাড়ি দুর্ঘটনায় মারা যান থিউনিসেন। ঐ দুর্ঘটনায় তার প্রথম সন্তানেরও মৃত্যু হয়।

থিউনিসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে সিএসএ’র প্রধান নির্বাহী থাবাং মোরে বলেছেন, ‘আমাদের সবার জন্য এটি শোকের একটি সংবাদ। সে ক্রিকেট কমিউনিটির জন্য অনেককিছু করেছে, যেখানে কি না সে বেঁচে থাকত। জাতীয় দল ও তৃণমূল ক্রিকেটেও সে অনেক অবদান রেখেছে। সিএসএ পরিবারের পক্ষ থেকে আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি তার স্বামী, রুডি, তার পরিবার, বন্ধু ও তার ক্রিকেট পরিবারের সবাইকে।’

Reneta

প্রোটিয়া অলরাউন্ডারের মৃত্যুতে শোক জানিয়েছে আইসিসিও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসসাউথ আফ্রিকা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT