বিনোদন

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন অভিনেত্রী আশা

সোমবার রাতে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় মারা গেছেন অভিনেত্রী আশা চৌধুরী

বাংলাদেশের একজন অভিনেত্রী আশা সড়ক দুর্ঘটনায় নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী আশা সড়ক দুর্ঘটনায় নিহতের খবর, ছবি তোলা হয়েছে তার একটি পোর্ট্রেট।. Channel i News – চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ছোটপর্দার অভিনেত্রী আশা চৌধুরী। সোমবার (৪ জানুয়ারি) মধ্যরাতে মিরপুরের দারুস সালাম এলাকায় দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম। তিনি বলেন, অভিনেত্রী আশা চৌধুরী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শুনেছি, দারুস সালাম এলাকায় সোমবার রাতে রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় মারা যান তিনি।

অভিনেত্রী আশা সড়ক দুর্ঘটনায় নিহত, হাসপাতালে নেওয়ার সময় মারা যান. Channel i News - চ্যানেল আই নিউজ অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আরো বলেন, আশা চৌধুরী আমাদের সংঘের সদস্য ছিলেন না। কেবল নাটকে অভিনয় শুরু করেছিলেন তিনি। সদস্য হতে কাগজ পত্রও নিয়েছিলেন, সেটার প্রক্রিয়াও চলছিলো। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় অকাল প্রয়াত হলেন তিনি।

মঙ্গলবার দুপুরে এই অভিনেত্রীর জন্য শোক প্রকাশ করে অভিনেতা আনিসুর রহমান মিলন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার ২০২১ সালের শুরুর কাজটি ছিল ১ ও ২ তারিখ, যেখানে আশা চৌধুরী নামে এই মেয়েটি অভিনয় করেছে। তার মানে দুদিন আগেই কাজ করেছি একসাথে। আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় আশা চিরতরে আমাদের ছেড়ে চলে যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আশার আত্মার মাগফেরাত কামনা করি।’

অভিনেত্রী আশা নিহতের ঘটনায় শোকপ্রকাশ, পরিবারের সদস্যরা শোকাহত. Channel i News - চ্যানেল আই নিউজ আশা চৌধুরী বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিশুশিল্পী ছিলেন। একক নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও তাকে অভিনয় করতে দেখা গেছে তাকে। সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।

বিষয়:অভিনয় অভিনয়শিল্পী সংঘ অভিনেত্রী আনিসুর রহমান মিলন আশা আশা চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…