চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সাইমন্ডস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ পূর্বাহ্ণ ১৫, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার টাউনসভিলের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪৬ বছর বয়সে মারা গেছেন সাবেক অজি ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস।

ক্রিকেট অস্ট্রেলিয়া রোববার বিষয়টি নিশ্চিত করেছে।

দুর্ঘটনার বিবরণ দিয়ে কুইন্সল্যান্ড পুলিশ জানায়, ‘টাউনসভিল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হার্ভে রেঞ্জে দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী রাত ১১ টার পর তার গাড়িটি অ্যালিস রিভার ব্রিজের কাছে হার্ভে রেঞ্জ রোডে চলছিল। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং গড়িয়ে খাদে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করা হলেও আগেই তার মৃত্যু ঘটে।’

সাবেক আলরাউন্ডারের মৃত্যুতে শোক জানিয়ে বার্তা দিয়েছে সতীর্থ ও দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বরা।

অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক অ্যালান বর্ডার সাইমন্ডসের মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন। এতে অ্যালান বর্ডার বলেন, ‘তিনি ছিলেন একজন পুরানো ধাঁচের ক্রিকেটার। একজন অভিযাত্রী, মাছ ধরা, হাইকিং ও ক্যাম্পিং পছন্দ করতেন। লোকেরা তার খুব শান্ত-ব্যাক স্টাইল পছন্দ করেছে। বিদায় বেলায় তাকে শ্রদ্ধা।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলিও তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

Reneta

‘অ্যান্ড্রু অস্ট্রেলিয়া এবং সারা বিশ্বে একজন অত্যন্ত প্রিয় এবং প্রশংসিত ক্রিকেটার ছিলেন। সে ক্লিন বল স্ট্রাইকিং ক্ষমতা, চতুর স্পিন বোলিং এবং উজ্জ্বল ফিল্ডিং সহ কুইন্সল্যান্ডে ছোটবেলা থেকেই অসাধারণ প্রতিভাবান ছিলেন। অস্ট্রেলীয় ক্রিকেট সম্প্রদায় এবং বিশেষ করে কুইন্সল্যান্ড বুলস-এ তার খুব ঘনিষ্ঠ বন্ধুরা দুঃখজনক ভাবে তাকে মিস করবে। আমরা এই কঠিন সময়ে তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানায়।’

সাইমন্ডস অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি ওয়ানডে এবং ১৪টি টি-টুয়েন্টি খেলেছেন এবং দুটি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন।

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর সাইমন্ডস ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজে আগে টিম মিটিংয়ে অংশ না নিয়ে মাছ ধরতে গিয়ে বিতর্কে জড়ান। এরপর ২০০৯ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে অ্যালকোহল সেবন করে নিয়ম ভঙ্গ করার অভিযোগ এনে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর আর মাঠে ফেরেননি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়ালিড স্পোর্টসসাইমন্ডস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬

গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT