সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা মাহবুবুর রহমান

সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান আহত হয়েছেন; আহত মাহবুবুরকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকাল ৪টার দিকে দিনাজপুরের দশমাইল এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আশঙ্কামুক্ত বলে সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন। আর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তার স্ত্রী নাজ্জিন মাহবুব। মাহবুবুর রহমান মাথায় আঘাত পেয়েছেন। তার সিটিস্ক্যান করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






