চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়কে শৃঙ্খলা ফেরাতেই হবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৩৫ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২১
সম্পাদকীয়
A A

দেশের সড়কে নৈরাজ্যকর পরিস্থিতি নতুন নয়। তবে নতুন তথ্য হলো- এ নিয়ে জাতীয় সংসদে কথা বলেছেন এ খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করতে হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে না পারলে সরকারের সকল উন্নয়ন ম্লান হয়ে যাবে।

সড়কে শৃঙ্খলা না থাকলে যে উন্নয়ন ম্লান হয়ে যায় মন্ত্রীর এ অনুধাবন সত্য। চলমান ছাত্র আন্দোলন এর সবশেষ উদাহরণ। চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, তৃতীয় দিনের মতো নটর ডেম কলেজের ছাত্র নাঈম হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে মিরপুর সড়ক ও ধানমণ্ডি সাতাশ নম্বর সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে হাফ ভাড়ার জন্য শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের শুরু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার ট্রাকের ধাক্কায় নটর ডেম কলেজের ছাত্র মারা যাওয়ার পর থেকে। তার মৃত্যুর খবর কলেজে পৌঁছানোর পর শিক্ষার্থীরা গুলিস্তান এসে সড়ক অবরোধ করে। এরপর থেকে দক্ষিণ সিটির মেয়র নানা আশ্বাস দিলেও এখন পর্যন্ত এ বিষয়ে সুরাহা হয়নি।

অন্যদিকে রাজধানীর হাফ ভাড়া দেয়ায় একটি বাসের শ্রমিক এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয়। এরপর থেকে স্বাভাবিকভাবেই ওই শ্রমিকের বিচার দাবির আন্দোলন হাফ পাস আন্দোলনে গড়ায়। এ বিষয়েও এখন পর্যন্ত তেমন কোনো সুরাহা হয়নি। যদিও সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, ডিসেম্বর থেকে একটা সমাধান আসতে পারে। এরপরও জাতীয় সংসদে হাফ পাস নিয়ে আলোচনা হয়েছে। বিরোধীদলীয় চিফ হুইপ এবং পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা বলেন, শিক্ষার্থীদের বাস ভাড়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন, পরিবহন মালিক সমিতি তা মেনে নেবে।

এর আগে তেলের দাম বাড়ার অজুহাতে সড়কে যানবাহন বন্ধ রেখে নৈরাজ্য চালিয়েছে খোদ বাস মালিকরা। দাবি পূরণ হয়েছে তাদের। সরকারপক্ষের সাথে আলোচনার একদিনের মধ্যেই বাড়তি ভাড়ার বিষয়ে প্রজ্ঞাপনও এসেছে। কিন্তু হাফ পাস আন্দোলনসহ নানা কারণে সড়কে বিশৃঙ্খল পরিস্থিতি এখনও সামাল দেয়া যায়নি। যদিও হাফ পাসের বিষয়ে সরকারের মন্ত্রীরা ইতিবাচক কথা বলেছেন।

এছাড়াও অদক্ষ চালক থেকে শুরু করে নানা অনিয়মের বলি সাধারণ মানুষ। ঢাকা দক্ষিণ সিটির ঘটনায় শেষ পর্যন্ত দেখা গেছে ওই চালক গাড়িটির প্রকৃত চালক ছিলেন না। উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় নিহত গণমাধ্যমকর্মীর বেলায়ও তেমন দায়বদ্ধতা লক্ষ্য করা যায়নি। প্রায় সব দুর্ঘটনার পরই এমন অনিয়ম উঠে আসে। এসব ঘটনা দুঃখজনক। অন্যদিকে সড়ক পরিবহন আইনও যথাযথভাবে মান্য করা হয় না। এর ফলেই বাড়ছে দুর্ঘটনা। সেজন্য সড়কে দুর্ঘটনা ও বিশৃঙ্খলা ঠেকাতে যথাযথ পদক্ষেপ গ্রহণে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনাসম্পাদকীয়হাফ পাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT