চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্লোগান-নির্ভরতা কাটিয়ে উঠতে নতুন বাম উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৭
রাজনীতি
A A
বাম

স্লোগান নির্ভরতা থেকে বেরিয়ে বিকল্প কর্মসূচি নিয়ে এগিয়ে যাবার উদ্যোগ নিয়েছে সিপিবি, বাসদ এবং গণতান্ত্রিক বাম মোর্চা। দ্বি-দলীয় ধারার বাইরে বাম গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে ২৭ জুলাই ঢাকায় সমাবেশ ডেকেছে ওই তিন দল। কর্মসূচি প্রণয়নে একটি কমিটিও গঠন করেছে তারা।

তিন দলের ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার যৌথ সভায় দেশের বিদ্যমান পরিস্থিতিতে ‘দুর্যোগ, সংকট অবক্ষয় থেকে দেশকে মুক্ত করা জরুরি কর্তব্য বিবেচনা করে, গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ ও লুটপাটতন্ত্র থেকে দেশকে বাঁচাতে ও মুক্তিযুদ্ধের ধারায় দেশকে অগ্রসর করতে’ রাজনীতিতে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার মণি সিংহ সড়ক এর মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ঐক্যবদ্ধ দাবিনামা ও কর্মসূচি চূড়ান্ত করতে খসড়া কর্মসূচি প্রণয়ন কমিটি গঠন করা হয়। এছাড়া ‘সরকারের অগণতান্ত্রিক-ফ্যাসিস্ট কর্মকাণ্ড, জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতসহ জনজীবনের সংকট দূর করার দাবিতে’ আগামী ২৭ জুলাই ঢাকায় ঐক্যবদ্ধ সমাবেশ এর সিদ্ধান্ত হয়।

Banglabid

সভায় আওয়ামী লীগ ও বিএনপি জোট এর দ্বি-দলীয় ধারার বিপরীতে বাম গণতান্ত্রিক শক্তির বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার সংগ্রামে দেশের অপরাপর বাম প্রগতিশীল দল, সংগঠন ও ব্যক্তিকে শামিল হওয়ার আহবান জানানো হয়।

সভায় বলা হয়, ‘বাম শক্তির আন্দোলনের ধারা কেবল স্লোগান নির্ভর হবে না। বিকল্প কর্মসূচি তুলে ধরে আমরা মানুষের কাছে হাজির হবো। দেশে চলমান সাম্প্রদায়িকতা, গণতন্ত্রহীনতা, লুটপাটতন্ত্রের যে ধারা চলছে তার বিপরীতে বিকল্প শক্তি-সমাবেশ ও জনগণের ঐক্য গড়ে তুলব।’

সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার সভায় সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণন সম্পাদক মোশরেফা মিশু, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন নান্নু, সমাজতান্ত্রিক দলের হামিদুল হক, সিপিবি’র সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার, বাসদের রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের আব্দুস সাত্তার, বিপ্লবী ওয়ার্কাস পার্টির বহ্নি শিখা জামালী ও আকবর খান উপস্থিত ছিলেন।

Reneta

সভায় দাবি ও কর্মসূচির খসড়া তৈরী করতে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন: মো. শাহ আলম, সাইফুল হক, শুভ্রাংশু চক্রবর্তী, জোনায়েদ সাকী, রুহিন হোসেন প্রিন্স ও বজলুর রশীদ ফিরোজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণতান্ত্রিক বাম মোর্চাবাসদসিপিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

​একই ফ্রেমে চলচ্চিত্রের তিন জনপ্রিয় নায়িকা

পরবর্তী

ইনিংসে ৫-৬টা করে উইকেট চান তাইজুল

পরবর্তী
পুরনো ছবি

ইনিংসে ৫-৬টা করে উইকেট চান তাইজুল

কোনাল

শুরু হচ্ছে ‘সেরা গান সরাসরি’

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT