বিনোদন

স্রোতের বিপরীতে গিয়ে ডাবল সেঞ্চুরির পথে ‘আতরঙ্গি রে’

বাংলাদেশের সিনেমা 'আতরঙ্গি র' এর দৃশ্য, অভিনেতা ও অভিনেত্রী সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার এই দৃশ্যে একজন নারী ও একজন পুরুষ দেখা যাচ্ছে, তারা বিমানবন্দরে বা হোটেলে অবস্থান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর যখন সিনেমাহলগুলো খুলে দেয়া হয়, তখন প্রযোজক-নির্মাতারা হুমড়ি খেয়ে পড়েন তাদের ছবি মুক্তি দেয়ার জন্য। বড় বাজেটের অনেক ছবিই ওটিটিতে মুক্তি না দিয়ে সিনেমা হলে মুক্তি দেয়ার ধুম পড়ে যায়। তবে স্রোতের বিপরীতে হেঁটেছেন আনন্দ এল রাই। তার ‘আতরঙ্গি রে’ মুক্তি দেয়া হয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।

হলে মুক্তি দেয়ার মতো সব উপকরণই আছে ‘আতরঙ্গি রে’ ছবিতে। ত্রিভুজ প্রেম, নাচ-গান, ভালো কাহিনী, তিন জনপ্রিয় তারকা সব থাকা স্বত্ত্বেও নির্মাতা ওটিটিতে মুক্তি দেয়ার সিদ্ধান্তেই অটল থেকেছেন। এই সিদ্ধান্ততেই যেন ছক্কা হাকালেন নির্মাতা। দুইশো কোটি রুপি আয়ের পথে এই ছবি। যেখানে বড় বাজেটের তারকাবহুল ‘এইটি থ্রি’ হলে মুক্তির পরেও সুবিধা করতে পারছে না। ওমিক্রন আতঙ্কে সিনেমা হলে দর্শক নেই বললেই চলে।

এখন পর্যন্ত হটস্টারে যে সব ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে সব থেকে বেশি ভিউয়ার সংখ্যা এই ছবির। ‘আতরঙ্গি রে’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন সারা আলি খান, ধানুশ এবং অক্ষয় কুমার। ছবিতে মূলত মানসিক অসুস্থতা এবং ট্রমাকে তুলে ধরা হয়েছে।

সারা আলি খান অভিনয় করেছেন একজন পিএসটিডি রোগীর ভূমিকায়। ছোটবেলায় বাবা-মা’কে চোখের সামনে খুন হতে দেখা রিঙ্কু (সারা আলি খান) গভীরভাবে মানসিক ধাক্কা হয়। এরপর থেকে সে কল্পনার একটা জগত তৈরি করে। সে বিশ্বাস করে সাজ্জাদ (অক্ষয় কুমার) নামের একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। পরিবারের চাপে বিষ্ণুকে (ধানুশ) বিয়ে করে রিঙ্কু। পেশায় চিকিত্সক বিষ্ণু ধীরে ধীরে বুঝতে পারে তার স্ত্রীর মানসিক সমস্যার কথা।

বিষয়:অক্ষয় কুমার আতরঙ্গি রে ধানুশ সারা আলি খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…