চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যামসাং বাংলাদেশ ও গ্রামীণফোন নিচ্ছে গ্যালাক্সি এস৮ এর প্রি-অর্ডার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এস৮ এবং এস৮+ বাজারে নিয়ে আসছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।

গ্রামীনফোন হাউজে নতুনতম সংস্করণ স্যামসাং গ্যালাক্সি এস৮ এবং এস৮+ এর মোড়ক উন্মোচন করা হয়। উন্মোচন অনুষ্ঠানে স্যামসাং এবং গ্রামীনফোন হ্যান্ডসেটগুলোর প্রি-অর্ডার ঘোষণা করে।

স্যামসাং বাংলাদেশ জানিয়েছে, হার্ডওয়্যার ডিজাইন এবং বিভিন্ন ধরনের নতুন সেবার মাধ্যমে সম্পূর্ণ নতুন গ্যালাক্সি এস৮ এবং এস৮+ হ্যান্ডসেটগুলো প্রথাগত স্মার্টফোন ব্যবহারের চেয়ে বাড়তি সুবিধা দেবে।

‘গ্যালাক্সি সিরিজের ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের ফিচার- যেমন বেজেল-লেস ইনফিনিটি ডিসপ্লে এবং একটি ইনটেলিজেন্ট ইন্টারফেস বিক্সবিসহ গ্যালাক্সি এস৮ সম্পূর্ণ নতুন ধরনের মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা নিশ্চিত করছে। আছে আইরিস স্ক্যানার এবং ফেসিয়াল রিকগনিশনসহ বাড়তি মোবাইল নিরাপত্তা ব্যবস্থা।’

প্রি-অর্ডার করা যাবে যেভাবে
১২ এপ্রিল থেকে গ্রামীনফোনের এক্সক্লুসিভ বান্ডেল অফারের সঙ্গে এই প্রি-অর্ডার শুরু হয়। গ্রাহকরা http://www.preorders8.com অথবা http://www.grameenphone.com ভিজিট করে অথবা স্যামসাং বা গ্রামীনফোন সেন্টার থেকে হ্যান্ডসেটগুলোর জন্য প্রি-অর্ডার করতে পারবেন।

গ্যালাক্সি এস৮ পাওয়া যাবে মিড নাইট ব্ল্যাক, ম্যাপল গোল্ড রং-এ এবং গ্যালাক্সি এস৮+ পাওয়া যাবে মিড নাইট ব্ল্যাক, ম্যাপল গোল্ড এবং কোরাল ব্লু রং-এ। এই হ্যান্ডসেটগুলো স্যামসাং-এর সকল অনুমোদিত স্টোর এবং সকল গ্রামীনফোন সেন্টারে পাওয়া যাবে।

Reneta

গ্যালাক্সি এস৮-এর দাম ৭৭,৯০০ টাকা যা ৫,৯০০ টাকা জমা দিয়ে সর্বনিম্ন ২,০০০ টাকা করে ৩৬ মাসের ইএমআই-এর মাধ্যমে কেনা যাবে।

এস৮ এর উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন, জেনারেল ম্যানেজার ইয়াং উ লী, হেড অব মোবাইল মূয়ীদুর রহমান, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুহুল আলম আল মাহবুব, এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রি. জে. মোহাম্মদ নাজমুল ইসলাম (অব.), গ্রামীনফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান এবং জেনারেল ম্যানেজার (ডিভাইস) সরদার শওকত আলী।

স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, গ্যালাক্সি এস৮ এবং এস৮+ হ্যান্ডসেট উন্মোচন করে স্যামসাং বিশ্বব্যাপি গ্রাহকদের জন্য মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের নতুন পথ খুলে দিয়েছে যা স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে একটি নতুন ভোরের সুচনা করেছে।

‘চমৎকার এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো গ্রাহকদের দিচ্ছে উদ্ভাবনী ডিজাইন এবং চমৎকার সব সেবা। গ্যালাক্সি এস৮ এবং এস৮+ নিয়ে আসার মাধ্যমে গ্রাহকদের প্রতি আমাদের সেরামানের ডিভাইস এবং অসাধারণ সব উদ্ভাবনসমূহ প্রদানের প্রতিশ্রুতি পুরণ হয়েছে। এর ফলে স্যামসাং-এর স্মার্টফোনের ধারাবাহিকতায় একটি নতুন মাইলফলক যোগ হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যালাক্সি এস-৮গ্যালাক্সি এস-এইটস্যামসাং গ্যালাক্সি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT