দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং খুব শিগগিরই বাজারে আনবে মিড রেঞ্জের জে সিরিজের অষ্টম সংস্করণ স্যামসাং গ্যালাক্সি জে৮।
সম্প্রতি স্যামসাংয়ের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, ২৮ জুন ভারতের বাজারে বিক্রি শুরু হবে ফোনটি। এ নিয়ে আগ্রহ দেখা গেছে প্রযুক্তি সংশ্লিষ্টদের মধ্যে।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান প্রজন্মের সব ধরনের আধুনিক ফিচার ব্যবহার করা হবে স্যামসাং গ্যালাক্সি জে৮ স্মার্টফোনটিতে। এতে থাকবে ছয় ইঞ্চি ফুল এইচডি প্লাস ১৮:৫:৯ অ্যাসপেক্ট রেশিও সংবলিত সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে।
প্রথমবারের মতো স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের স্মার্টফোনে ব্যবহার করা হবে ডুয়াল ক্যামেরা। স্মার্টফোনটির রিয়ারে থাকবে ১৬ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা।
আর সেলফির জন্য থাকবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এ ছাড়াও এতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৪২০ চিপসেট এবং ৪ জিবি র্যাকম ও ৬৪ জিবি ইন্টারনাল বিল্ট-ইন স্টোরেজ।







