চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যাটেলাইটে মিললো কিম জং উনের প্রাইভেট ট্রেন, মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের ব্যক্তিগত ট্রেন স্যাটেলাইটের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। ট্রেনটি নর্থ কোরিয়ার ছোট্ট একটি শহরের অবকাশ কেন্দ্রে অবস্থান করছিল। তবে কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক নর্থ কোরিয়া মনিটরিং প্রজেক্ট ‘থার্টিএইট নর্থ’ এসব দাবি করছে বলে রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

কয়েকদিন আগে হঠাৎই শোনা যায় কিম নাকি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শনিবার নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো গুজবে বলা হল, ৩৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নর্থ কোরিয়ার শাসক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল কিমের মৃতদেহের ছবিসহ একটি পোস্টও ভাইরাল হয়।

থার্টি এইট নর্থ বলছে, ওই ট্রেনটি উত্তর কোরিয়ার উনসানে ‘লিডারশিপ স্টেশনে’ পার্ক করা ছিল ২১ এপ্রিল এবং ২৩ এপ্রিল। এই স্টেশনটি কিমের পরিবারের জন্য সংরক্ষিত। অর্থাৎ কিম পরিবার ছাড়া অন্য কেউ এই স্টেশন ব্যবহার করতে পারবে না। সম্ভবত ওই ট্রেনটি কিম জং উনের। কিন্তু বিষয়টি নিশ্চিত হওয়া যায় নি। নিশ্চিত হওয়া যায় নি কিম জং উন উনসান শহরে আছেন কিনা। ওই রিপোর্টে আরো বলা হয়েছে, ট্রেনটির উপস্থিতি মানে এর কোন প্রমাণ নেই যে, তাদের নেতা কোথায় রয়েছেন অথবা তার স্বাস্থ্যের অবস্থা কী।

সম্প্রতি সাউথ কোরিয়ার গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ সংস্থা নিউজইজ প্রতিবেদন প্রকাশ করে যে, একটি বিশেষ ট্রেন দেখা গেছে উনসানে। এই ট্রেনটি ব্যবহার করেন কিম। এ সময়ে কিমের ব্যক্তিগত বিমান অবস্থান করছিল পিয়ংইয়ংয়ে। এতে আরো বলা হয়, কিম সম্ভবত কোভিড-১৯ এ আক্রান্ত। তিনি শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছেন।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন সম্প্রতি দাবি করেছে যে, হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর সংকটাপন্ন অবস্থায় আছেন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন’র এই প্রতিবেদনকে ভুয়া বলে দাবি করেছেন।

Reneta

সাউথ কোরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এন একটি সূত্রের বরাত দিয়ে জানায়, হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন কিম জং উন। হংকং’র একটি টেলিভিশন দাবি করেছে, কিম জং উন মারা গেছেন। এছাড়া জাপানের একটি গণমাধ্যমের দাবি , নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন অচেতন অবস্থায় আছেন।

নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে গত ১১ এপ্রিল কিম জং উনকে সর্বশেষ দেখা গিয়েছিল । এরপর থেকে আর কিম জং উনকে জনসম্মুখে অথবা কোন গণমাধ্যম দেখা যায়নি। এমনকি কিম গত ১৫ এপ্রিল তার দাদার জন্মদিন উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানেও যোগ দেননি। এর আগেও ২০১৪ সালে কিম জং উন দীর্ঘদিনের জন্য উধাও হয়ে গিয়েছিলেন। তখন প্রায় এক মাসের বেশি সময় পর রাষ্ট্রীয় গণমাধ্যমে কিমের দেখা মেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিম জং উন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাংকগুলোকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন ও সরবরাহে সহযোগিতার নির্দেশ

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৫৪১৬, মৃত ১৪৫

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৫৪১৬, মৃত ১৪৫

করোনাভাইরাস: ডিএমপি'কে সুরক্ষা সামগ্রী দিলেন আইজিপি

সর্বশেষ

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT