চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মৃতি রক্ষার্থে “মাহবুবুল হক শাকিল সংসদ” গঠন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৭
শিল্প সাহিত্য
A A
মাহবুবল হক শাকিল

মাহবুবল হক শাকিল

অকাল প্রয়াত কবি ও প্রাক্তন ছাত্রনেতা মাহবুবুল হক শাকিল-এর স্মৃতি রক্ষার্থে “মাহবুবুল হক শাকিল সংসদ” গঠন করা হয়েছে। একুশে পদকপ্রাপ্ত কবি হাবীবুল্লাহ সিরাজীকে আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কামাল পাশা চৌধুরীকে সদস্য সচিব মনোনীত করে ২০১ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়।

৭ অক্টোবর মাহবুবুল হক শাকিল-এর বাসভবনে অনুষ্ঠিত এক সভায় প্রয়াত কবি ও প্রাক্তন ছাত্রনেতা মাহবুবুল হক শাকিল-এর স্মৃতি রক্ষার্থে “মাহবুবুল হক শাকিল সংসদ” নামে এই সংগঠন গঠন করা হয়।

প্রয়াত শাকিলের স্মৃতি রক্ষার্থে উক্ত সংগঠন তাঁর জন্ম ও প্রয়াণ দিবস পালনসহ মাহবুবুল হক শাকিল-এর নামে বিভিন্ন ধরনের সাহিত্যিক, সাংস্কৃতিক ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে। এরই মাঝে সংসদের পক্ষ থেকে “মাহবুবুল হক শাকিল পদক” নামে একটি পদক প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বছর তরুণ একজন কবিকে বাংলা কবিতায় অনন্য অবদানের জন্য এক লক্ষ টাকা মূল্যমানের এই পদক প্রদান করা হবে। ভবিষ্যতে পদকের সংখ্যা ও কর্মব্যপ্তি ক্রমান্বয়ে বর্ধিত করা হবে।

আগামী ২০ডিসেম্বর মাহবুবুল হক শাকিল-এর জন্মদিনে এই পদক প্রদানের স্বিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং পুরস্কার প্রদান উপ-কমিটির আহ্বায়ক হিসেবে আগামী প্রকাশনীর সত্বাধিকারী জনাব ওসমান গণি তাঁর প্রয়োজনীয় সদস্যগণকে নিয়ে সার্বিক দায়িত্ব পালন করবেন বলে তাঁর উপর দায়িত্ব অর্পণ করা হয়। অভিজিত পালকে আহ্বায়ক করে সভায় একটি অর্থ উপ-কমিটিও গঠন করা হয়।

মাহবুবুল হক শাকিল সংসদ-এর কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও দেশের প্রখ্যাত ব্যক্তিবর্গকে তাঁদের সম্মতি সাপেক্ষে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত রাখা হয়েছে। তাঁদের মাঝে অন্যতম অধ্যাপক আনিসুজ্জান, ড শামসুজ্জামান খান, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, নঈম নিজাম, মোজাম্মেল বাবু, অসীম কুমার উকিল, শফী আহমেদ, নসরুল হামিদ বিপু, একেএম এনামুল হক শামীম উল্লেখযোগ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহবুবুল হক শাকিলমাহবুবুল হক শাকিল সংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট

জুন ৩০, ২০২৬

শিল্পগুরু মুস্তাফা মনোয়ারের প্রতি সবস্তরের শ্রদ্ধা ও রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

জুন ৩০, ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জুন ৩০, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের ৩ অভিযোগে হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT