মাহবুবুল হক শাকিলের চলে যাওয়ার দিনে
চ্যানেল আই অনলাইন এর মাহবুবুল হক শাকিলের ছবি, কালো ও সাদা রঙের পোশাক পরা, চোখে চশমা, গম্ভীর মুখাবয়ব।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
কবি, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী ও ছাত্ররাজনীতির জনপ্রিয় মুখ মাহবুবুল হক শাকিলের বাড়ি ময়মনসিংহ। শহরের বাঘমারা এলাকায় তার বেড়ে ওঠা। জন্ম টাঙ্গাইলে নানার বাড়িতে ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর। ছোটবেলা থেকেই রাজনীতির সাথে পরিচয়। শৈশবেই আইনজীবী বাবা মো. জহিরুল হককে সক্রিয় রাজনীতিতে দেখেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানের উত্তাল সেই সময়ে মাহবুবুল হক শাকিল খুব দ্রুতই নেতৃত্বগুণে ছাত্রলীগের প্রথমসারির নেতাদের চোখে পড়েন। ২০১৬ সালের ৬ ডিসেম্বর আকস্মিক মৃত্যুর পরে মাহবুবুল হক শাকিলকে তার শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত ময়মনসিংহ শহরের ভাটিকাশর মসজিদের পাশের কবরস্থানে ৭ ডিসেম্বর সমাহিত করা হয়।






