চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাপী’ স্মিথ-ওয়ার্নারের জন্য আরেকটা সুযোগ চান পেইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ০২, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার জনগণের কাছে রীতিমত হাতজোড় করছেন টিম পেইন। সেটি আবার নিজের জন্য নয়। বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ দুই পাপী স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের জন্য। সাবেক অধিনায়ক ও সহ-অধিনায়কের হয়ে অস্ট্রেলিয়ান জনগণের কাছে মাফ চেয়েছেন পেইন।

পেইন বলেছেন, জাতীয় দলে ফিরতে চাইলে সাদরেই বরণ করে নেয়া হবে দুজনকে।

গতবছরের ২৯ মার্চ সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে সিরিষ কাগজ দিয়ে বল টেম্পারিংয়ের দায়ে জাতীয় দল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন স্মিথ ও ওয়ার্নার। নয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরেছেন আরেক পাপী ক্যামেরন বেনক্রফট। স্মিথ-ওয়ার্নারের সব ধরনের নিষেধাজ্ঞা শেষ হতে বাকী আর মাত্র দুই মাস।

Banglabid

স্মিথ-ওয়ার্নার নিষেধাজ্ঞায় পড়তেই খেই হারিয়েছে অস্ট্রেলিয়াও। গলায় গর্জন থাকলেও নখ-দাঁতহীন এক বাঘে পরিণত হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু এরপরও নিষিদ্ধ ত্রয়ীকে জাতীয় দলে দেখতে চায় না দেশটির জনগণ।

জনগণের মতো পেইনও কী স্মিথ-ওয়ার্নারদের দলে দেখতে চান না? দলে আসলে কী তিনি তাদের স্বাগতম জানাবেন? সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের জবাব ইতিবাচক উত্তরই দিয়েছেন অজি অধিনায়ক।

‘আমি মনে করি দলের সবাই তাদের স্বাগতম জানাবে। আমি কিন্তু পুরো অস্ট্রেলিয়াকে বোঝাচ্ছি। আশা করি পুরো অস্ট্রেলিয়াবাসী এই তিনজনকে স্বাগত জানিয়ে আরেকটা সুযোগ দেবে। আমি চাই বাকি সব ক্রিকেটারদের মতো তাদের সঙ্গেও ক্রিকেটারসুলভ আচরণ করা হোক।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসস্মিথ-ওয়ার্নার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণ: ধ্বংসস্তুপ থেকে ১১ মাসের শিশু জীবিত উদ্ধার

পরবর্তী

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সোনিয়া গান্ধী

পরবর্তী

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সোনিয়া গান্ধী

নির্বাচন-বিবৃতি-যুক্তরাজ্য-এফসিও-সমাধান

বাংলাদেশের নির্বাচনের সব অভিযোগের ‘বিশ্বাসযোগ্য’ সমাধান চায় যুক্তরাজ্য

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT