চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথকে সামলানোর সূত্র বাতলে দিলেন আকরাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গ্যাবায় বৃহস্পতিবার টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ম্যাচে প্রতিপক্ষ বোলারদের জন্য হুমকি হতে পারেন একবছরের নিষেধাজ্ঞা শেষে অ্যাশেজে ‘বিস্ফোরক’ ফর্ম নিয়ে ফেরা স্টিভেন স্মিথ। অজি ব্যাটসম্যানকে নিয়ে অবশ্য ঘাবড়াতে মানা করছেন ওয়াসিম আকরাম। কিংবদন্তি পেসার নিজ দেশের বোলারদের জন্য বাতলে দিয়েছেন উপায়ও।

শেষ অ্যাশেজে ৭ ইনিংসে ১১০.৫৭ গড়ে ৭৭৪ রান করেছিলেন টেস্টে আইসিসি টেবিলে সেরা ব্যাটসম্যান স্মিথ। অস্ট্রেলিয়াকে সাহায্য করেছেন অ্যাশেজ পুনরুদ্ধারে। দুই ম্যাচের সিরিজে পাকিস্তানের বোলারদের সবচেয়ে বড় পরীক্ষা নিতে পারেন এ ডানহাতি ব্যাটসম্যানই।

স্মিথে ঘাবড়াতে নিষেধ করে স্বদেশি বোলারদের সাহস দিচ্ছেন আকরাম। অজি তারকার ব্যতিক্রমধর্মী স্টান্স নিয়েও বিভ্রান্ত না হতে বলছেন তিনি, ‘আমি অনেক সেরাদের বিপক্ষে বল করেছি, তবে স্মিথ সবার চেয়ে অনেক, অনেক ভিন্ন।’

Banglabid

‘কখনো ও অফস্টাম্পের বাইরে গিয়ে ব্যাট করে, কখনো মিডলস্টাম্পে, আবার কখনো বা লেগস্টাম্পে। এজন্য নিজের বোলিংয়ের দিকে মনোযোগ দিতে হবে, স্মিথের স্টান্সের দিকে মনোযোগ দেয়া চলবে না। নিজের পরিকল্পনায় মনোযোগ দিতে হবে, স্মিথেরটায় নয়।’

স্মিথকেই দলের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মানছেন পাকিস্তান দলের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল হক। তবে অন্যসব ব্যাটসম্যানের মতো স্মিথও অপ্রতিরোধ্য নন বলে মান করেন তিনি, ‘সব ব্যাটসম্যানেরই কোনো না কোনো দুর্বল জায়গা আছেই, স্মিথও আলাদা নয়। আমাদের শুধু ওটা খুঁজে নিয়ে ওই জায়গাতেই বল করে যেতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াসিম আকরামস্টিভেন স্মিথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে দুই সেমিস্টার পড়াশোনার সুযোগ পাবে বাংলাদেশি শিক্ষার্থীরা

পরবর্তী

গুজবের শক্তি গুজবে ভক্তি

পরবর্তী

গুজবের শক্তি গুজবে ভক্তি

করদাতাদের হয়রানি করলে ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT