চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুতায় লাগবে চার্জ, রং পরিবর্তন হবে স্মার্টফোন দিয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

পায়ের জুতা স্বয়ংক্রিয়ভাবে ঢিলে হবে কিংবা আঁটসাঁট হবে-এমন ভবিষ্যৎ চিন্তা এখন আর অবাস্তব নয়। এসবের পাশাপাশি স্মার্টফোনে নিয়ন্ত্রণ করা যাবে জুতা, তাও এখন হাতের নাগালে।

জুতা তৈরির বিখ্যাত প্রতিষ্ঠান নাইকি বাজারে এনেছে এমন স্পোর্টিং জুতা। প্রাথমিকভাবে বাস্কেটবল খেলোয়ারদের জন্য এই জুতা আনা হয়েছে বলে প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি জানিয়েছে।

কয়েকজন বাস্কেটবল খেলোয়ার এই জুতা পায়ে দিয়ে অনুভূতি জানাচ্ছে-এমন একটি ভিডিও সোমবার ছেড়েছে নাইকি।

Banglabid

ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, নাইকি যে স্মার্ট জুতা এনেছে তা ব্যবহারকারীর পায়ে থাকা অবস্থায়ই ঢিলে হবে কিংবা আঁটসাঁট হবে। তবে তা নিয়ন্ত্রণ করা হবে জুতায় থাকা বাটন চেপে কিংবা অ্যাপের সাহায্যে স্মার্টফোনে সংযুক্ত করে। 

শুধু তাই নয়, নতুন করে ডাউনলোডের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের জুতার রং পরিবর্তনও করতে পারবেন।

নাইকি জানায়, বাস্কেটবল খেলার উপযোগী করে তৈরি এই জুতা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে। যেমন খেলার সময় একরকম আবার যখন সাইডবেঞ্চে থাকা হবে তখন একরকম।

Reneta

নাইকি আরো জানায়, এই জুতায় চার্জ দেয়ার প্রয়োজন পড়বে এবং প্রতি জোড়া জুতায় একসেট চার্জিং উপকরণ দেয়া হবে। এছাড়া শুরুতে বাস্কেটবল খেলার উপযোগী করা হলেও ভবিষ্যতে তা অন্যান্য খেলার উপযোগী করে তৈরি করা হবে।

স্মার্ট এই জুতা প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে। এর দাম পড়বে জোড়া প্রতি ৩৫০ ডলার বা প্রায় ৩০ হাজার টাকা। আর বিশ্বের অন্যান্য দেশে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে এই জুতা পাওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইকিস্মার্ট জুতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৭১ কবিতায় শিমুল মুস্তাফার আবৃত্তি সন্ধ্যা

পরবর্তী

‘বিশ্ব ভালোবাসা দিবস’ এর পরিবর্তে ‘বোন দিবস’

পরবর্তী

‘বিশ্ব ভালোবাসা দিবস’ এর পরিবর্তে ‘বোন দিবস’

সফলভাবে ভয়েস ওভার এলটিই পরীক্ষা করল রবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT