চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মরণীয় ম্যাচে মাইলফলকে মাহমুদউল্লাহ

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
১২:১৫ পূর্বাহ্ণ ২৫, মে ২০১৭
স্পোর্টস
A A
মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ।

মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ।

মাইলফলক ডাকছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। অপেক্ষাটা ছিল মাত্র ২৮ রানের। বুধবার ক্লনটার্ফে এইকটি রান করেই বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে তিন হাজারি ক্লাবে নাম লেখালেন টাইগার অলরাউন্ডার। তার ওয়ানডে রান এখন ৩০১৮।

দিনটি মাহমুদউল্লাহ ও তার টাইগার দল-সমর্থকদের জন্য আরো বেশি স্মরণীয় হয়ে থাকছে। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবারের জয়ে প্রথমবারের মত আইসিসি র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বর আসনটা নিজেদের করে নেওয়ার সঙ্গে সরাসরি বিশ্বকাপে খেলাও নিশ্চিত করেছে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দেশ ছাড়ার আগে মাহমুদউল্লাহর ফর্ম নিয়ে জোরদার প্রশ্ন ছিল। শ্রীলঙ্কা সফরে টেস্ট দল থেকে বাদও পড়েছেন। সফরের মাঝ পথে দেশে ফিরে আসা না-আসা নাটক-আলোচনা নিয়েও সরগরম ছিল ক্রিকেটাঙ্গন। দলে শক্তপোক্ত জায়গাটা যখন নড়বড়ে, তখন ঘরোয়া ক্রিকেটে রান করে স্কোয়াডে টিকে যান। প্রস্তুতি ম্যাচের পর টানা দুই ম্যাচে দলের বিপদে হাল ধরে সমালোচনার বাকি জবাবটা ব্যাটেই দিলেন গত ওয়ানডে বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করে আলোচনায় আসা এই টাইগার।

মেলাহাইডে আইরিশদের বিপক্ষে ৪৩ রানে অপরাজিত থাকায় ৭ মাস পর একটা ওয়ানডে ফিফটির অপেক্ষাটা দীর্ঘই হয়েছিল মাহমুদউল্লাহর। নিউজিল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে ৫৬ বলে ৫১ রানে সেটা মিটিয়ে ফিরেছেন। বুধবার ৬ চার ও এক ছয়ে ৩৬ বলে অপরাজিত ৪৬।

ফর্মটা ধরে রেখে ত্রিদেশীয় সিরিজেই তিন হাজারি মাইলফলকটা ছুঁতে কোন সমস্যাই হবে না মাহমুদউল্লাহর। শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ সালে কলম্বোতে ওয়ানডে অভিষেকের পর ১৪১টি ওয়ানডে খেলে ফেললেন। তাতে ১৭টি অর্ধশতকের সঙ্গে শতক ২টি। সর্বোচ্চটি অপরাজিত ১২৮ রানের। এখন তামিম, সাকিব, মুশফিক, আশরাফুলদের তিন হাজারি এলিট ক্লাবে নাম লেখালেন।

রিয়াদের আগে লাল-সবুজদের হয়ে অভিজাত ক্লাবটিতে নাম লেখানোদের মধ্যে ৫৪৫০ রান নিয়ে সবার ওপরে উদ্বোধনী বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন দুইয়ে, ৪৮১৫ রান নিয়ে। আর সাদা পোশাকের কাপ্তান মুশফিকুর রহিম ৪২৩৫ রান নিয়ে আছেন তৃতীয় স্থানে। চারে থাকা মোহাম্মদ আশরাফুলের রান ৩৪৬৮! তিনি অবশ্য ফিক্সিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত আছেন অনেকদিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহ রিয়াদ
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT