বিনোদন

স্ব-নিয়ন্ত্রণ মেনে চলবে নেটফ্লিক্স-অ্যামাজন

নেটফ্লিক্সের বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক সিরিজের পোস্টার, যেমন বার্ড অব ব্লাড ও দিল্লি ক্রাইম. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সের বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক সিরিজের পোস্টার, যা স্ব-নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডিজনি প্লাস হটস্টার, অ্যামাজন প্রাইম ভিডিও এবং নেটফ্লিক্স সহ ভারতের ১৭টি প্রধান ওটিটি প্লাটফর্ম এবং ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বৃহস্পতিবার স্ব-নিয়ন্ত্রণ টুল কিট মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে।

স্ব-নিয়ন্ত্রণ টুল কিটের আওতায় প্লাটফর্মের যে কোনও সদস্য সংস্থার কনটেন্ট সংক্রান্ত অভিযোগের প্রতিকারের চেষ্টা করা হবে, এবং অভিযোগ জমা দেওয়ার নির্দিষ্ট কমিটি গঠন করা হবে।

নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিও ছাড়াও, জিফাইভ, ভায়াকম ১৮ (ভুত), ডিজনি প্লাস হটস্টার, সোনি লিভ, এমএক্স প্লেয়ার, জিও সিনেমা, এরস নাও, অল্ট বালাজি, হইচই, হাঙ্গামা, শেমারু,ডিসকভারি প্লাসের মতো ওটিটি প্লাটফর্মগুলো এই টুল কিট ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেই সংক্রান্ত নথি স্বাক্ষর করেছে।

ভারতে ৪০টির বেশি ওটিটি প্লাটফর্ম রয়েছে। তবে এই মাধ্যমে সেন্সরশিপের ব্যবস্থা ছিল না এতদিন। এই কারণে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে ডিজিটাল মিডিয়া এবং ওটিটি প্লাটফর্মের বিধি-বিধান বেঁধে দেওয়া হবে।

গত নভেম্বর মাসে নির্দেশিকা জারি করে ওটিটি প্লাটফর্মের কন্টেন্টে নজরদারির বিষয়টি জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেকর সাংসদে জানান, ওটিটি প্লাটফর্মের গাইডলাইন প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে।

বিষয়:অ্যামাজন আমাজন প্রাইম নেটফ্লিক্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…