চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বৈরাচার’ হটাতে রাজপথে নামতে মির্জা ফখরুলের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

বর্তমান সরকারকে ‘স্বৈরাচার’ মন্তব্য করে তাকে হটাতে রাজপথে সোচ্চার হতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জিয়াউর রহমানের খেতাব বাতিল এবং কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের’ দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান তিনি।

সেসময় মির্জা ফখরুল আরও বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে কণ্ঠরোধ করা হয়েছে। এ সরকার গণতান্ত্রিক সরকার নয়। ক্ষমতায় থাকতে এ আইন করা হয়েছে। রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ক্ষমতা দখল করে ডিজিটাল আইনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়।’

তার দাবি, ‘৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সরকার। একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে। ডিজিটাল অ্যাক্ট বাতিল করতে হবে গ্রেপ্তারদের মুক্তি দিতে হবে। সাহস নিয়ে স্বাধীনতার চেতনা ধ্বংসকারিদের প্রতিরোধ করতে হবে।’

বর্তমান নির্বাচন কমিশনকে পদত্যাগ করে নতুন কমিশন গঠন করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘নিরপেক্ষ কমিশন দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার নির্বাচিত করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বৈরাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT