বাংলাদেশ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরির ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরির ঘটনায় চারজনের বরখাস্তের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরির ঘটনায় চারজনকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নথি গায়েবের ঘটনায় ওই বিভাগের চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়। কর্তৃপক্ষ বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি কক্ষে ২৭ অক্টোবর ১৭টি গুরুত্বপূর্ণ নথি রাখা হয়। পরদিন দুপুর ১২টার দিকে কাজ করতে গিয়ে একজন দেখতে পান সেই ফাইলগুলো কেবিনেটে নেই। নথিগুলোর বেশিরভাগই স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীনে বিভিন্ন মেডিকেল কলেজ ও বিভাগের কেনাকাটা সম্পর্কিত। এ নিয়ে ২৮ অক্টোবর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

পরে গঠন করা হয় তদন্ত কমিটি। সচিবালয়ে সাংবাদিকরা স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আলী নূরের কাছে এ বিষয়ে জানতে চান।

সচিব জানান, ওই ঘটনার তদন্ত চলছে। যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন, ওই বিভাগের ক্রয় ও সংগ্রহ-২ শখার সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা ও জোসেফ সরকার, প্রশাসন-২ এর গ্রহণ ও বিতরণ ইউনিটের অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া।

ভিডিও রিপোর্ট:

বিষয়:স্বাস্থ্য মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…