স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরি
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরি সংক্রান্ত ঘটনায় পুলিশ ও কর্মকর্তাদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ২৯ নম্বর কক্ষের ওয়ারড্রোবের ভেতর থেকে বুধবার ১৭টি গুরুত্বপূর্ণ নথি চুরি হয়ে যায়। ওই ঘটনায় শাহবাগ থানায় জিডির সূত্র ধরে সচিবালয়ে আসে সিআইডি। জিজ্ঞাসাবাদ ছাড়াও ভিডিও ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে ক্রাইম সিন থেকে। নথি চুরির ঘটনায় ৬ কর্মচারিকে আটক করেছে সিআইডি। কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের গ্রেপ্তার দেখানো হবে। নথি চুরির ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টার: মোরসালীন বাবলা
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





