বাংলাদেশ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা মারা গেছেন

প্রয়াত মা, বৃদ্ধা নারী, শোকে ভরা মুখ, শয্যাশায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা, বয়সে বৃদ্ধা, শোকে ভরা মুখ, শয্যাশায়ী অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বৃহস্পতিবার তিনি মারা যান বলে গণমাধ্যমকে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফৌজিয়া মালেক চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্য জনিত কারণে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুর আগে তিনি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন।

বিষয়:জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…