বিনোদন

স্বাস্থ্যবিধি না মানায় কর্মীদের অকথ্য ভাষায় গালি দিলেন টম ক্রুজ

বিশ্ব নেতা জো বাইডেনের ছবি, তিনি মার্কিন প্রেসিডেন্ট।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব নেতা জো বাইডেনের ছবি, তিনি মার্কিন প্রেসিডেন্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘মিশন ইম্পসিবল সেভেন’ সিনেমার শুটিং করছেন টম ক্রুজ। শুটিং সেটে কিছু কর্মী ছয় ফুট দূরত্ব বজায় রাখার স্বাস্থ্যবিধি না মানায় ক্ষেপে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন টম ক্রুজ।

কর্মীদেরকে অকথ্য ভাষায় গালি দেয়ার একটি অডিও বুধবার প্রকাশ পায় ‘দ্য সান’-এ। পরে ‘রয়টার্স’ এবং ‘ভ্যারাইটি’ জানায় অডিও ক্লিপটি মিথ্যা নয়। গণমাধ্যমগুলো তথ্য যাচাই করে দেখেছে যে শুটিং সেটে সত্যিই এই ঘটনা ঘটেছে এবং অডিও ক্লিপটি টম ক্রুজেরই।

লন্ডনে সিনেমাটির শুটিং চলছে। সেখানে টম ক্রুজ দুজন কর্মীকে স্বাস্থ্যবিধি না মেনে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে ক্ষেপে যান। এর পরেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি।

কর্মীরা যদি স্বাস্থ্যবিধি না মানেন, তাহলে তাদের চাকরীচ্যুত করার হুমকিও দেয়া হয়। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

‘মিশন ইম্পসিবল সেভেন’ সিনেমাটি পরিচালনা করছেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি। সিনেমাটিতে টম ক্রুজ ছাড়াও আছেন রেবেকা ফার্গুসন, ভিং রামেস, সিমন পেগ, হেইলি অ্যাটওয়েল।

বিষয়:করোনাভাইরাস টম ক্রুজ মিশন ইম্পসিবল সেভেন স্বাস্থ্যবিধি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…