জনপদ

স্বামী মসজিদে, বাড়িতে স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ

বাড়িতে স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ দেখছেন পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়িতে স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ দেখছেন পরিবারের সদস্যরা, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রেজাউল করিম রেজা: নাটোরের গুরুদাসপুরে মনোয়ারা বেগম নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোরে উপজেলার পার গুরুদাসপুর পূর্ব পাড়ামহল্লায় এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাতেম আলীর স্ত্রী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনারুল ইসলাম ও প্রতিবেশিরা জানান; উপজেলার পার গুরুদাসপুর পূর্বপাড়ার অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাতেম আলী তার বৃদ্ধা স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন।

প্রতিদিনের মত আজও ভোর ৬টার দিকে নামাজ পড়তে মসজিদে যান বৃদ্ধ হাতেম আলী। এরপর হাতেম আলীর বাড়ির ভেতর থেকে চিৎকার ও গোঙানির শব্দ শুনতে পেয়ে পাশের বাড়ির লোকজনসহ অন্যান্য প্রতিবেশিরা সেখানে যেয়ে মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় তার।

পুলিশ জানিয়েছে; বৃদ্ধার গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

বিষয়:নাটোর বৃদ্ধা হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…