চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বস্তি থাকলেও সন্তুষ্টির কারণ নেই

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২২ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৮
সম্পাদকীয়
A A

সামাজিক নানা অগ্রগতিতে প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে বাংলাদেশ। শিক্ষা-স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ নানা বিষয়ে বাংলাদেশের অগ্রগতি অনেকের জন্য ঈর্ষণীয়। সামাজিক বিভিন্ন সূচকের বিশ্লেষণে বাংলাদেশ এখন সারা বিশ্বেই এক আদর্শ উদাহরণ। সরকারের নানা উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সহায়ক কর্মসূচি, বিভিন্ন স্বেচ্ছা উদ্যোগ, বেসরকারি খাতের ইতিবাচক ভূমিকা; সর্বোপরি সাধারণ মানুষের সচেতন ভূমিকায় এ অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে।

সর্বশেষ বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে আরো একটি অর্জনের স্বীকৃতি মিলেছে। বিশ্ব ক্ষুধা সূচক ২০১৮-তে বাংলাদেশ ১১৭টি দেশের মধ্যে আছে ৮৬তম অবস্থানে। গতবারের তুলনায় দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ।

যে চারটি বিষয় বিবেচনায় নিয়ে ওই গবেষণা করা হয়েছে সেগুলো হচ্ছে: অপুষ্টি, খর্বাকৃতি শিশুর সংখ্যা, কৃশকায় বা শীর্ণকায় শিশু ও শিশুমৃত্যুর হার। সবগুলো ক্ষেত্রেই বাংলাদেশের অগ্রগতি ভালো।

প্রতিবেশী অন্য দেশগুলোর তুলনায়ও বাংলাদেশের অগ্রগতি বেশি। খাদ্যনিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও জার্মানভিত্তিক সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর করা প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ক্ষুধা দূর করার ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ বেশি এগিয়েছে। প্রকৃতপক্ষে, গত তিন বছর ধরেই ক্ষুধা দূর করার ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি করে আসছে বাংলাদেশ।

বিপরীতে, প্রতিবেদনে বলা হয়েছে: ভারতের ক্ষুধা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আগের বছর ভারতের অবস্থান ছিল ৯৭তম, এবার তা ১০৩ নম্বরে নেমে গেছে। পাকিস্তানের অবস্থানেরও কোনো উন্নতি হয়নি। তিন বছর ধরে ১০৬ নম্বর অবস্থানেই আছে পাকিস্তান।

প্রতিবেশী দুই দেশের এরকম অবস্থার মধ্যে আমরা আরো একটি আশঙ্কার খবর জেনেছি ওই প্রতিবেদন থেকে। এতে বলা হয়েছে, গত দুই বছরে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ৮ কোটি থেকে বেড়ে ১২ কোটি ৪০ লাখে গিয়ে দাঁড়িয়েছে।

Reneta

বাংলাদেশেরও অগ্রগতির মধ্যে এমন তথ্য জানা গেছে যা আমাদেরকে ভাবিয়ে তুলছে। ২০১৮ সালের ক্ষুধা সূচকে জানা যাচ্ছে যে, দেশের ৩৬ লাখ মানুষ এখনো মারাত্মক ক্ষুধাঝুঁকির মধ্যে বসবাস করছে।

এরকম অবস্থায় যখন ‘ক্ষুধার্ত মানুষের সংখ্যা শূন্যে নামিয়ে আনো’ প্রতিপাদ্যে বিশ্ব খাদ্য দিবস পালিত হচ্ছে তখন আমাদের চ্যালেঞ্জের জায়গাগুলো নিয়ে নতুন করে ভাবার পাশাপাশি কার্যকর উদ্যোগ নেয়াটাও জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন উদ্যোগগুলোর মধ্যে কর্মসংস্থান ও দারিদ্র্যবিমোচনের সুযোগ রাখতে হবে। নইলে শুধু অবকাঠামো উন্নয়নে সূচকের অগ্রগতি হলেও দারিদ্র্য পুরোপুরি দূর হবে না। দারিদ্র্য দূর করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এরকম চ্যালেঞ্জগুলোর পাশাপাশি নতুন চ্যালেঞ্জ বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখ রোহিঙ্গা।

রোহিঙ্গা সমস্যা সমাধানের পাশাপাশি বাংলাদেশ একদিন ক্ষুধা, দারিদ্র্য ও অপুষ্টি দূর করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সেজন্য যে অর্থনৈতিক অগ্রগতি জরুরি সেটা অর্জনে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। সেই স্থিতিশীলতা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রশ্ন ফাঁসের অভিযোগ রেখে ফল প্রকাশ ‘প্রশ্নবিদ্ধ’ হয় না: ঢাবি ভিসি

পরবর্তী

বাংলাদেশের দর্শকদের সামনে আসছে বিশ্বকাপ ট্রফি

পরবর্তী

বাংলাদেশের দর্শকদের সামনে আসছে বিশ্বকাপ ট্রফি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বানোয়াট খবর ঠেকাতে পারবে ফেসবুক?

সর্বশেষ

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬

বেলুচিস্তানে কেন আগুন? স্বাধীনতার আসল সুবিধাভোগী কে এবং নেপথ্যের ভূ-রাজনীতি

জুলাই ১৯, ২০২৬

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT