চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্ন ফাঁসের অভিযোগ রেখে ফল প্রকাশ ‘প্রশ্নবিদ্ধ’ হয় না: ঢাবি ভিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, প্রশ্ন ফাঁসের অভিযোগের মাঝে ফলাফল প্রকাশ করা পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করে না, বরং আরো বিশ্বস্ত হবে।

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, প্রশ্নফাঁসের অভিযোগের ভিত্তিতে কাউকে বহিষ্কার করতে পারি না। প্রমাণের ভিত্তিতে সেটা করতে হবে। অচিরেই তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই। যে যেই অবস্থানে চিহ্নিত হবে, তাকে বহিষ্কার করা হবে। কোনো ধরনের জালিয়াতি করে কেউ টিকবে না। এ ব্যাপারে আমাদের অবস্থান শক্ত।

উপাচার্য বলেন, প্রশ্ন ফাঁসের একটি অভিযোগ আসলেও প্রশাসনের বড় সাফল্য যে তাদেরকে আটক করে ফেলেছে। এটা বিশ্ববিদ্যালয়ের একটি বড় অর্জনও বটে। আমরা গভীরে প্রবেশ করব। যাকে যে অবস্থায় চিহ্নিত করা হবে, লেখাপড়া শেষ করে সার্টিফিকেট নিয়ে চলে গেলেও তার সার্টিফিকেট বাতিল করা হবে।

তিনি আরো বলেন, তদন্ত কমিটির রিপোর্ট পেয়েছি। তারা ডিজিটাল জালিয়াতির প্রমাণ পেয়েছে। তদন্তের মাধ্যমে তারা অচিরেই ধরা পড়বে। তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব। এতে বিশ্ববিদ্যালয় সম্পর্কে মানুষের আস্থা কমবে না, আরও বাড়বে।

Reneta

পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার বিষয়ে তিনি বলেন, এতো সংখ্যক শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলার অধিকার আমাদের নেই। কোনো তথ্য প্রমাণ ছাড়া ব্যবস্থা নিতে পারবো না।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক হাসিবুর রশিদ প্রমুখ।

এ বছর সমন্বিত (ঘ-ইউনিট) ভর্তি পরীক্ষায় পাস করেছে ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী যা মোট পরীক্ষার্থীর ২৬ শতাংশ (২৬.২১%)। যেটি বিগত বছরের প্রায় দ্বিগুণ এবং স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি।

১৬১৫ টি আসনের (বিজ্ঞান ১১৫২, মানবিক ৫৩, ব্যাবসায় ৪১০) বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৭০ হাজার ৪৪০ জন।

মোট ২০০ নম্বরের পরীক্ষায় বিজ্ঞান শাখায় সর্বোচ্চ ১৮৫.৩০ নাম্বার পেয়ে প্রথম হয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের তাসনিম বিন আলম৷ মানবিক শাখায় ১৮৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে মাদ্রাসা বোর্ডের মুজাহিদ আব্দুল্লাহ মারুফ। ব্যবসা শাখায় সর্বোচ্চ ১৯১.৬ নাম্বার পেয়ে প্রথম হয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের মো. জিহাদ হাসান আকাশ।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান (মেধাক্রম ৩৫০০), মানবিক (মেধাক্রম ৬০০) এবং বাণিজ্য (মেধাক্রম ১০০০) পর্যন্ত আগামী ২২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে বলা হয়েছে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের আগামী ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে বলা হয়েছে এবং যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে বলা হয়েছে৷

ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবেরর মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে৷

পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকেও জানা যাবে৷

ফলাফল বয়কট করে প্রগতিশীল ছাত্রজোটের সংবাদ সম্মেলন

এদিকে ফল প্রকাশের পরপরই তা বয়কট করে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে প্রগতিশীল ছাত্রজোট।

এ সময় তারা তিনটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো: অবিলম্বে ঘ ইউনিটের পরীক্ষা ও ঘোষিত ফলাফল বাতিল করতে হবে, প্রশ্ন ফাঁসে জড়িতদের গ্রেপ্তার ও বিচার করতে হবে এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও ঘ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক সাদেকা হালিমকে পদত্যাগ করতে হবে।

এ দাবিতে তারা বুধবার সন্ধ্যা ৬ টায় রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল করবে বলে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘ ইউনিট ভর্তি পরীক্ষাঢাবিঢাবি উপাচার্যঢাবি ভর্তি পরীক্ষাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬

বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে প্যানটোনিক্স টাইগার রান ২০২৬

জুলাই ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী’র সঙ্গে দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক

জুলাই ১৭, ২০২৬
চীনা চক্রের নিয়ন্ত্রণে অনলাইন জুয়া, কীভাবে পাচার হয় টাকা? | Online Gambling | Cahnnel i News

চীনা চক্রের নিয়ন্ত্রণে অনলাইন জুয়া, কীভাবে পাচার হয় টাকা?

জুলাই ১৭, ২০২৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT