চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বস্তির সংবাদ কিন্তু স্বস্তি নেই

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫৭ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২০
সম্পাদকীয়
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সংবাদটি স্বস্তির হলেও বাস্তবে স্বস্তির মত কোনও অবস্থায় নেই বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি। গত চার মাস পর আজ করোনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রায় সাড়ে চার মাস পর আজ দৈনিক মৃত্যু ২০ এর নিচে নামল। এর আগে ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মৃত্যু ছিল গত ২৮ মে। ঐ দিন মৃত্যুর সংখ্যা ছিল ১৫।

এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৫ হাজার ৮৭০। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৭। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৯ হাজার। দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আজ মোট ১১ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ।

এ বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। শুরুর দিকে দেশে সংক্রমণ হয়েছে ধীর গতিতে। মে জুন মাসের মাঝামাঝি সংক্রমণ দ্রুত ছড়াতে শুরু করে। জুনে সংক্রমণ পরিস্থিতি তীব্র আকার ধারণ করে। মাস দুয়েক ধরে দৈনিক নতুন রোগির সংখ্যা কমেছে। এ সময়ে সংক্রমণ শনাক্তের পরীক্ষার সংখ্যাও আগের চেয়ে কম হয়েছে।

Banglabid

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন: বেশ কিছুদিন ধরে সংক্রমণের হার নিম্নমুখী হলেও এখনও তা স্বস্তিকর মাত্রায় আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, কোনও দেশে শনাক্তের হার টানা তিন সপ্তাহ ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে ধরা যায়। সে হিসেবে দেশের সংক্রমণ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। বিশেষজ্ঞরা আরও বলেন: টিকা না আসা পর্যন্ত নতুন এই ভাইরাস প্রতিরোধের অন্যতম উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। কিন্তু এখন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিথিলতা দেখা যাচ্ছে মানুষের মাঝে। এতে সংক্রমণ আবার যেকোনো সময় বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

গত মার্চ মাস থেকে করোনাভাইরাসের প্রার্দুভাবের পর এই প্রথম মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম হলেও আশঙ্কা থেকে গেছে এখনও বড়মাত্রায়। দেশে শনাক্তের সংখ্যা কমে গেছে বলে মৃত্যুর হারও কমে গেছে এমনটাই মনে করছেন অনেকে। আমরা মনে করি আমরা এখনও ঝুঁকিমুক্ত নই। করোনা নিয়ন্ত্রণে এসেছে এমনটাও বলা যাবে না। সুতরাং মৃত্যুর হার কমে গেছে বলে আত্মতৃপ্তির অবকাশ নেই। এখন দরকার স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করা এবং সরকারকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেয় । কেবল তখনই আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসমৃত্যুর হারসংক্রমণসম্পাদকীয়স্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৭.১৩

পরবর্তী

টাঙ্গাইলে সৎ বাবার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা

পরবর্তী

টাঙ্গাইলে সৎ বাবার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা

বিড়াল পালনের জন্য হয়রানির শিকার হচ্ছি: নায়লার অভিযোগ

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT