স্পোর্টস

স্বর্ণ জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা মামুন

স্বর্ণ জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা মামুন

রিও অলিম্পিকে রাশিয়ার হয়ে স্বর্ণ জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান নাগরিক মার্গারিটা মামুন। শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে সোনা জিতেছেন তিনি।

মার্গারিটা আরেক রুশ জিমন্যাস্ট ইয়ানা কুদরিয়াভসেভাকে হারিয়ে স্বর্ণ জিতেছেন মামুন। তৃতীয় হয়েছেন ইউক্রেনের আনা রিজাদিনোয়াভা।

মার্গারিটার বাবা আবদুল্লাহ আল মামুন, রাজশাহীর সন্তান তিনি। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রিধারী। মা রাশিয়ান আন্না। তারা এখন সপরিবারে রাশিয়াতেই থাকেন। তার মা সাবেক রিদমিক জিমন্যাস্ট, তার হাত ধরেই এই খেলায় হাতেখড়ি রিটার।স্বর্ণ জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা মামুন

মার্গারিটা জুনিয়র লেভেলে কিছুদিন বাংলাদেশের হয়ে খেলেছেন। কিন্তু সিনিয়র লেভেলে তিনি অংশ নেন রাশিয়ার হয়ে। বর্তমানে বিশ্ব র‍্যাঙ্কিংয়েও এক নম্বরে আছেন মার্গারিটা।স্বর্ণ জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা মামুন

রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ডও রয়েছে মার্গারিটার। ২০১৬ বাকু বিশ্বকাপে চারটি ইভেন্টে মোট ৭৭.১৫০ পয়েন্ট পেয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি।

বিষয়:অলিম্পিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…