বাংলাদেশ

স্বর্ণ কিশোরীদের জন্য কম্পিউটার হস্তান্তর করলেন পলক

স্বর্ণ কিশোরীদের জন্য কম্পিউটার হস্তান্তর করলেন পলক

দেশের কিশোরীদের সুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি করতে কাজ করা স্বর্ণ কিশোরী নেটওয়ার্ককে ৬৪টি কম্পিউটার দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বৃহস্পতিবার চ্যানেল আই কার্যালয়ে স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের সিইও ফারজানা ব্রাউনিয়ার হাতে তিনি এ কম্পিউটার তুলে দেন। এ সময় ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আই ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর উপস্থিত ছিলেন।

এসব কম্পিউটার দেশের ৬৪ জেলার ৬৪টি বিদ্যালয়কে দেওয়া হবে। কম্পিউটারগুলো এক্সিম ব্যাংকের সৌজন্য দেওয়া হয়।

পরে সিম্ফনি মোবাইল কোম্পানির সৌজন্যে ৭০টি মোবাইল হ্যান্ড সেট দেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ।

এই মোবাইল ফোনগুলো দেশের ৬৪ জেলায় ৬৪টি ছাড়াও চ্যানেল আই স্কিন থেকে নির্বাচিত তিনজন স্বর্ণ কিশোরী এবং স্বর্ণ কিশোরীদের যোগাযোগের জন্য স্বর্ণ কিশোরী অফিসে দুইটি এবং বর্ষসেরা স্বর্ণ কিশোরী একটি পাবেন।

আর বেক্সি ফেব্রিক্স এর সৌজন্যে স্বর্ণ কিশোরীদের জন্য কাপড় দেন নান্নু স্পিনিং মিলসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিএম শোয়েব।

বিষয়:জুনায়েদ আহমেদ পলক পলক স্বর্ণ কিশোরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…