বিনোদন

‘স্বর্ণমানব’ মোশাররফ করিম

চ্যানেল আই অনলাইন- স্বর্ণমানব

চ্যানেল আই অনলাইন- স্বর্ণমানব

২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচার হবে বিশেষ টেলিছবি ‘স্বর্ণমানব’।

রচনা ও সার্বিক নির্দেশনায় আছেন কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের মহাপরিচালক ড. মইনুল খান। শাহরিয়ার মাহমুদের চিত্রনাট্যে নাটকটির পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

‘স্বর্ণমানব’-এর গল্পটা এরকম: দালালের সহায়তায় মধ্যপ্রাচ্য পাড়ি দিলেও সুবিধা না পেয়ে দেশে ফেরত আসেন মোশাররফ করিম। ধারদেনা করে নি:স্ব হয়ে পড়েন তিনি। ধারদেনা আর মেহজাবীনের সাথে বিয়ের কথাবার্তায় আর্থিক চাপ অনুভব করতে থাকেন। তখন তিনি চোরাচালানকারী চক্রের আ খ ম হাসানের খপ্পরে পড়ে যান।

এয়ারপোর্ট টু এয়ারপোর্ট যাতায়াত। প্রতি চালানে নগদ টাকা। শেষ পর্যন্ত কী হবে তা জানতে অপেক্ষা করতে হবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

চ্যানেল আই অনলাইন- স্বর্ণমানব টেলিছবির একটি দৃশ্যে মোশাররফ করিম
                                             স্বর্ণমানব টেলিছবির একটি দৃশ্যে মোশাররফ করিম

মোশাররফ করিমের অসাধারণ অভিনয় গোয়েন্দা কাহিনীটিতে যুক্ত করেছে ভীষণ টেনশন। শাহজালাল বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা সংস্থার কাজের ছাপ দেখা যাবে এই টেলিছবিতে।

মোশাররফ করিম ছাড়াও টেলিছবিতে অভিনয় করেছেন মেহজাবীন, অপর্না ঘোষ, আ খ ম হাসান, রওনক হাসান, আহসান হাবিব, সুজাত শিমুল, খালিদ মাহমুদ প্রমুখ।

বিষয়:অপর্ণা ঘোষ মেহজাবীন চৌধুরী মোশাররফ করিম স্বর্ণমানব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…