চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণপদক পাচ্ছেন রাবি’র ১২ কৃতি শিক্ষার্থী

সুব্রত গাইন সুব্রত গাইন
৭:৪৭ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৮
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনেস্ট্রেশন’র (আইবিএ) বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে ১২ শিক্ষার্থীকে স্বর্ণপদক দেয়া করা হবে আগামী ৮ ডিসেম্বর।

এই সঙ্গে ইন্সটিটিউট’র এমবিএ প্রোগ্রামের অধীনে পাশ করা ৪৪০ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দিবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানান আইবিএ’র পরিচালক অধ্যাপক একে শামসুদ্দোহা।

Banglabid

লিখিত বক্তব্যে আইবিএ’র পরিচালক অধ্যাপক একে শামসুদ্দোহা বলেন, আগামী ৮ ডিসেম্বর সকাল ১০টায় ইন্সটিটিউট চত্বরে সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক এম. শাহ নওয়াজ আলি, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ।

Reneta

অনুষ্ঠানে ইন্সটিটিউট’র অধীনে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ৫ম ৬ষ্ঠ ও ৭ম ব্যাচের ১০৬ জন, সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামের ১১ জন, ১২ ও ১৩তম ব্যাচের ৮৫ জন, দিবাকালীন এমবিএ প্রোগ্রামের ৬ষ্ঠ ৭ম ও ৮ম ব্যাচের ১১৭ জন ও বিবিএ গ্র্যাজুয়েটদের জন্য এমবিএ প্রোগ্রামের ৬ষ্ঠ ৭ম ও ৮ম ব্যাচের ১৩২ জন সহ মোট ৪৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এছাড়া, প্রতিটি ব্যাচে ১জন করে মোট ১২জন শিক্ষার্থীকে বিশেষ কৃতিত্বপূর্ণ ফল অর্জনের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আইবিএ’র সাবেক পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক মো. শরিফুল ইসলাম, অধ্যাপক মোহা. হাছানাত আলী ও প্রভাষক মৃণাল কান্তি পাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর কোনো উপায় বলো প্লিজ’

পরবর্তী

প্রথম নারী প্রেসিডেন্ট পেল জর্জিয়া

পরবর্তী

প্রথম নারী প্রেসিডেন্ট পেল জর্জিয়া

পন্টিংয়ের ভবিষ্যদ্বাণীতে ভারতীয়দের ‘ঘুম হারাম’

সর্বশেষ

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT