বাংলাদেশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

পুলিশের বাধার মুখে জনতার আন্দোলন, ঢাকায় শান্তিপূর্ণ প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণকারী জনতা ও পুলিশ, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কারাবন্দি লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। 

সোমবার দুপুরে মিছিল নিয়ে সচিবালয়ের যাওয়ার পথে শিক্ষাভবনের সামনে সংগঠনটির নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানে পুলিশের মুখোমুখি অবস্থানে নেয় তারা।

তাদের দাবি, তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর দিকে যেতে থাকেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

দুপুর ১টার দিকে বিক্ষোভকারীরা জানান, বিকালে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বিষয়:সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…