স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা সচিব করোনা আক্রান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা সচিবের ছবি, যারা সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং এ মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন করোনায় আক্রান্ত হয়েছেন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, মন্ত্রী ও সচিবের করোনা ভাইরাস পরীক্ষার ফল পজেটিভ এসেছে।
তবে তাদের কোনো উপসর্গ নেই। তারা দু’জনেই বাসায় আইসোলেশনে আছেন। ভালো আছেন।
তিনি বলেন, ‘আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। সেজন্য তাদের কোভিড-১৯ পরীক্ষা করতে আইসিডিডিআরবিতে নমুনা দেওয়া হয়। রাতে পরীক্ষার ফলে দু’জনেরই পজেটিভ এসেছে। রি-কনফার্ম হওয়ার জন্য পুলিশ হাসপাতালে দু’জনের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। শারীরিকভাবে দু’জনের মধ্যে কোনো লক্ষণ নেই।’






