স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলেন নব্য জেএমবির দুই সদস্য

বগুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের কাছে আত্মসমর্পণ করেছে
নব্য জেএমবি’র দুই সদস্য। আত্মসমর্পণকারী জঙ্গিদের একজন বগুড়ার আবদুল হাকিম
গুলশানের হলি আর্টিজান হামলায় নিহত জঙ্গি পায়েলের বন্ধু।
অন্যজন গাইবান্ধার মাইনুল ইসলাম বিজয়। বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে র্যাব-১২ আয়োজিত অনুষ্ঠানে আত্মসমর্পণ করে জাতির কাছে ক্ষমা চায় এ দুই জঙ্গি।
তারা বলেছে, বিভ্রান্ত হয়েই তারা জঙ্গিবাদে জড়িয়ে পড়েছিলো। আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে অর্থ সহায়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






