স্পোর্টস

স্প্যানিশ ছন্দে বিধ্বংস কোস্টা রিকা

স্প্যানিশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ ফুটবল দলের খেলোয়াড়রা ম্যাচের পর একসঙ্গে উদযাপন করছে, তাদের জার্সিতে নাম ও নম্বর দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্পেনের ছন্দময় ফুটবলের কাছে বিধ্বংস হল কোস্টারিকা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সফরকারীদের ৫-০ গোলে রীতিমত উড়িয়ে দিয়েছে লা রোজারা।

আগামী বছরে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত টুর্নামেন্ট নিশ্চিত করা দলগুলো। তারই ধারবাহিকতায় মাঠে নেমেছিল স্পেন। মালাগার স্তাদিও লা রোসালেডাতে স্প্যানিশদের হয়ে জোড়া গোল করেন ডেভিড সিলভা। একটি করে গোল করেন জর্দি আলবা, আলভারো মোরাতা ও আন্দ্রেস ইনিয়েস্তা।

ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন আলবা। আর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। চেলসির এ স্ট্রাইকার জাতীয় দলের হয়ে শেষ চার ম্যাচের সবকটিতেই গোল (৫টি) করেছেন।

বিরতির পর পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল পূর্ণ করেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার সিলভা। তিনি এদিন জাতীয় দলের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোল দাতা হলেন। বর্তমানে তার গোল সংখ্যা ৩৫। ৫৯ গোল করে শীর্ষে আছেন ডেভিড ভিয়া।স্প্যানিশ ছন্দে বিধ্বংস কোস্টা রিকা

খেলার ৭৩ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন বার্সেলোনার তারকা মিডফিল্ডার ইনিয়েস্তা।

তবে বড় জয়ের পরও একটা অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে স্পেন। ইনজুরিতে পড়েছেন ইসকো।

বিষয়:কোস্টারিকা স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…