স্পোর্টস

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের স্বর্ণ জয়

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের স্বর্ণ জয়

লস অ্যাঞ্জেলস স্পেশাল অলিম্পিকে প্রথম স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশের স্পেশাল অ্যাথলেটরা। গত ২৫ জুলাই থেকে শুরু হওয়া টুর্নামেন্টে এছাড়াও একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশ দল।

মেয়েদের ১শ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশের পারুল আকতার। ছেলেদের ২৫ মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতারে রৌপ্য পদক পেয়েছেন মোহাম্মদ শাহীন।

একই ইভেন্টে মেয়েদের শাখায় ব্রোঞ্জ পদক পেয়েছেন মুন্নী আকতার। ছেলেদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতারে ব্রোঞ্জ পদক পেয়েছেন আরিফ রোহান। আগামী ২ আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

বিষয়:স্পেশাল অলিম্পিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…