প্রবাস সংবাদ

স্পেনে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের আবেদন বুধবার থেকে

বাংলাদেশের পাসপোর্টের তিনটি ভিন্ন রঙের কপি দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনটি বাংলাদেশি পাসপোর্টের ছবি, লাল, নীল ও সবুজ রঙের, যা বিভিন্ন ধরনের পাসপোর্টের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টের আবেদন গ্রহণ আবারো শুরু হবে আগামী বুধবার (৯ ডিসেম্বর) থেকে।

বৃহস্পতিবার স্পেনের মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফেইজবুক পেইজে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়।

এর আগে সার্ভার জটিলতার কারণে দূতাবাসের পাসপোর্ট ও ভিসার আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে গত ১৮ নভেম্বর জানিয়েছিল বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের পেইজে বলা হয়, সার্ভারের সমস্যার কারণে সাময়িকভাবে পাসপোর্ট ও ভিসার আবেদন গ্রহণ বন্ধ থাকার পর ৯ ডিসেম্বর থেকে পুনরায় চালু হবে।

তবে এতদিন বন্ধ থাকার কারণে অফিস চালুর প্রথম কয়েকদিন ভিড় হতে পারে। এ সময় কনস্যুলারের কার‌্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সেবা গ্রহিতাদের সহনশীলতা এবং সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

একই সাথে করোনভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট সবাই সেবা গ্রহণ করবেন বলে প্রত্যাশা করি।

বিষয়:করোনভাইরাস পাসপোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…