চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনের নতুন কোচ এনরিকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ফার্নান্দো হিয়েরোর শূন্যস্থানে তার নামটাই শোনা যাচ্ছিল সবচেয়ে বেশি। শেষপর্যন্ত সেটাই সত্যি হল। স্পেন জাতীয় দলের কোচের পদে বসছেন বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকে।

সোমবার প্রথমে নিজেদের অফিসিয়াল টুইটার পেজে ৪৮ বছর বয়সী এনরিকের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে স্পেনের ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

পরে বিশ্বকাপ ব্যর্থতায় ছন্নছাড়া দলকে এনরিকের মতো অভিজ্ঞ কোচের হাতে তুলে দিতে পারায় সন্তুষ্টির কথা জানিয়েছেন স্পেন ফুটবল ফেডারেশন সভাপতি লুইস রুবিয়ালেস। এনরিকের নিয়োগে দল আরও শক্তিশালী হবে বলেই বিশ্বাস তার।

‘জয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারচেয়েও গুরুত্বপূর্ণ একজন ভালো কোচ নিয়োগ দেয়া। আর সবার উপরে বিষয়টা হল সঠিক পথে থাকা। আপাত দৃষ্টিতে পথ কঠিন মনে হতে পারে, কিন্তু দিন শেষে সঠিক সিদ্ধান্তই আমাদের শক্তিশালী করবে।’

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন। আসর শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে ছাঁটাই করা হয় সাবেক কোচ হুলেন লোপেত্তেগিকে। আপদকালীন দায়িত্ব ওঠে স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরোর কাঁধে। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতায় রোববার তার সঙ্গেও সম্পর্ক ছেদ করেছে আরএফইএফ।

এনরিকের সঙ্গে দুই বছরের চুক্তিতে আসছে আরএফইএফ। তাতে ২০২০ ইউরোই হতে চলেছে স্পেনের হয়ে ১২টি ম্যাচ খেলা এই কোচের বড় চ্যালেঞ্জ। তিনি স্প্যানিশদের ১৯৯২ অলিম্পিকজয়ী ফুটবল দলের সদস্য।

Reneta

এনরিকে ২০১৪ সালে বার্সার দায়িত্ব নিয়েছিলেন। মেসিদের কোচিং করিয়েছেন তিন বছর। শিরোপা জিতিয়েছেন ৯টি। ২০১৭ সালে দায়িত্ব ছেড়ে অবকাশেই ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮লুইস এনরিকে
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT