চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী সন্তানসহ ওমর ফারুক চৌধুরীর ব্যাংক লেনদেন স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

পদ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে যুবলীগের পদ হারানোর একদিন পরেই ওমর ফারুক ও তার স্ত্রী এবং দুই ছেলের ব্যাংক হিসাবে সব ধরনের লেনদেন স্থগিত করেছে এনবিআর।

গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকে এ সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়েছে। এর ফলে ব্যক্তি-প্রতিষ্ঠান কোনো টাকা উত্তোলন ও স্থানান্তর করতে পারবেন না। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠি অনুযায়ী, ওমর ফারুক চৌধুরী, স্ত্রী শেখ সুলতানা রেখা, ছেলে আবিদ চৌধুরী, মুক্তাদির আহমেদ চৌধুরী ও ইশতিয়াক আহমেদ চৌধুরী এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান লেক ভিউ প্রোপার্টিজ ও রাও কনস্ট্রাকশনের হিসাব থেকেও কোনো টাকা উত্তোলন বা স্থানান্তর করতে পারবেন না।

Banglabid

চিঠিতে ধানমন্ডির ৮/এ সড়কের ইস্টার্ন হেরিটেজ, রমনার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ৪৫ নম্বর বাসা ও চট্টগ্রামের রাউজানের সূত্রাপুর ঠিকানা দেওয়া হয়েছে।

করফাঁকির সন্ধানে প্রতিনিয়ত ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দ করে সিআইসি। তবে সম্প্রতি ক্যাসিনো কাণ্ড আর সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের পর তৎপরতা বেড়ে যায়। এ পর্যন্ত ২০ জনের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দ করেছে সিআইসি।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১১৬ ধারার ক্ষমতাবলে ব্যাংক হিসাবের স্থগিতের আদেশ দেওয়া হয়েছে। সিআইসি থেকে এর আগে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, নুর নবী চৌধুরী শাওন এমপি, সেলিম প্রধান, জি কে শামীম, খালেদসহ বেশ কয়েকজন ও তাদের পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ বাণিজ্যযুবলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৯ মাসে গ্রামীণফোনের আয়বৃদ্ধি ৯.৫ শতাংশ

পরবর্তী

বিশ্বের দীর্ঘতম বিরতিহীন বিমানে ভ্রমণ

পরবর্তী

বিশ্বের দীর্ঘতম বিরতিহীন বিমানে ভ্রমণ

অফিসের চাপে নারীর ওজন বাড়ে

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোনের কিস্তি নিয়ে বিরোধে পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT