চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর পাশে থাকতে স্যামির ‘বিপিএল বিরতি’

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:২৬ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে খেলতে পারছেন না রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। সন্তানসম্ভবা স্ত্রী’র পাশে থাকতে সেন্ট লুসিয়া গেছেন তিনি। সহ-অধিনায়ক মুশফিকুর রহিমের কাঁধে উঠছে শনিবারের ম্যাচের নেতৃত্বভার।

রাজশাহী কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহমিদ আজিজুল হক চ্যানেল আই অনলাইনকে জানান, ‘স্যামির স্ত্রী’র ডেলিভারি ডেট শুক্রবার। আমরা তাকে ছেড়ে দিয়েছি। সবকিছুর চেয়ে এই ব্যাপারটি গুরুত্বপূর্ণ। তার জন্য এটা বিরাট ব্যাপার। আমরা মনে করি শুধু স্যামির পরিবারে নয়, রাজশাহী কিংসের পরিবারেও একজন নতুন অতিথি আসছে।’

৩৩ বছর বয়সী স্যামি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। এবার তার পরিবারে আসছে তৃতীয় অতিথি।

রাজশাহীর শেষ ম্যাচ ৫ ডিসেম্বর। প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। তার আগে ঢাকায় ফেরার কথা স্যামির। চট্টগ্রামে শেষ ম্যাচে জয় তুলে শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছ স্যামি-মুশফিকদের রাজশাহী।

চিটাগং ভাইকিংসের সঙ্গে ওই ম্যাচেই আঙ্গুলে চোট পান মুশফিক। চোট গুরুতর না হওয়ায় খেলতে সমস্যা নেই টাইগার উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। শুক্রবার নেটে ব্যাটিং অনুশীলন না করলেও ড্রিল করেছেন মুশফিক। দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, মুশফিক ঠিক আছে। আঙ্গুলে ফ্র্যাকচার হয়নি।’

চিটাগং ইনিংসে মোহাম্মদ সামির করা প্রথম ওভারের তৃতীয় বল ধরতে গিয়ে বাঁ-হাতের আঙুলে চোট পান মুশফিক। তখন জাকির হাসানকে গ্লাভস-প্যাড দিয়ে মাঠের বাইরে চলে যান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭স্যামি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মিশর লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই অনেক এগিয়ে: মামুন জোয়ার্দ্দার

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যতদিন হুমকি চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT